AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ban on the sale of alcohol: রাত ৯টা থেকেই বন্ধ হয়ে গেল মদ বিক্রি, কোন কোন জেলায় জেনে নিন

West Bengal assembly election 2026: এদিন রাজ্য আবগারি দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রথম দফায় যেসব জেলায় ভোট আছে, সেখানে এদিন রাত ৯টা থেকে বার, মদের দোকান বন্ধ রাখতে হবে। এর আগে জানানো হয়েছিল, আগামী ২১ এপ্রিল থেকে মদের দোকান বন্ধ রাখতে হবে। কিন্তু এদিন রাতেই হঠাৎ করেই এই নির্দেশিকা আসে রাজ্য আবগারি দফতর থেকে।

Ban on the sale of alcohol: রাত ৯টা থেকেই বন্ধ হয়ে গেল মদ বিক্রি, কোন কোন জেলায় জেনে নিন
প্রতীকী ছবিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 19, 2026 | 11:24 PM
Share

কলকাতা ও দার্জিলিং: মাঝে আরও তিন দিন। তারপর বাংলায় প্রথম দফার নির্বাচন। আর সেই প্রথম দফা নির্বাচনের আগে রবিবার আচমকা মদ বিক্রিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ রাজ্যের আবগারি দফতরের। বাংলায় প্রথম দফায় যে জেলাগুলিতে নির্বাচন রয়েছে, সেখানে এদিন রাত ৯টা থেকে মদ বিক্রি নিষিদ্ধি করে দিল আবগারি দফতর। হঠাৎ করে কার্যত প্রথম দফা নির্বাচনের চার দিন আগে মদ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এদিন রাজ্য আবগারি দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রথম দফায় যেসব জেলায় ভোট আছে, সেখানে এদিন রাত ৯টা থেকে বার, মদের দোকান বন্ধ রাখতে হবে। এর আগে জানানো হয়েছিল, আগামী ২১ এপ্রিল থেকে মদের দোকান বন্ধ রাখতে হবে। কিন্তু এদিন রাতেই হঠাৎ করেই এই নির্দেশিকা আসে রাজ্য আবগারি দফতর থেকে। হঠাৎ সময় কেন এতটা এগিয়ে আনা হল, মদের দোকানদাররা বুঝতে পারছেন না। কিন্তু, আবগারি দফতরের নির্দেশ মেনে দোকান বন্ধ রাখার কথা জানালেন তাঁরা।

প্রথম দফায় কোন কোন জেলায় ভোটগ্রহণ হচ্ছে?

রাজ্যে প্রথম দফার নির্বাচন হবে আগামী ২৩ এপ্রিল। মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় উত্তরবঙ্গের সব জেলায় ভোট হচ্ছে। অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভোট হচ্ছে। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভোটগ্রহণ হবে প্রথম দফায়। অর্থাৎ প্রথম দফায় মোট ১৬টি জেলায় ভোটগ্রহণ হচ্ছে। এই ১৬টি জেলাতেই এদিন রাত ৯টা থেকে মদ বিক্রি নিষিদ্ধ করল রাজ্য আবগারি দফতর।

প্রসঙ্গত, বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে। রাজ্যের আবগারি দফতরের এই সিদ্ধান্ত তারই অঙ্গ কি না, এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়