AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিদ্যা বালান মাঝরাতে নাসিরউদ্দিন শাহকে হোটেলের ঘরে ডাকলেন! সেই রাতে কী কাণ্ড ঘটিয়েছিলেন নায়িকা?

হাত-পা থরথর করে কাঁপছিল বিদ্য়া বালানের। গলা শুকিয়ে আসছিল। কত গ্লাস যে জল খেয়েছিলেন সেই সময়, তা আজ আর মনে নেই বিদ্য়ার। তবে মনে আছে, হৃদস্পন্দন, নিজের কানে শুনতে পারছিলেন।

বিদ্যা বালান মাঝরাতে নাসিরউদ্দিন শাহকে হোটেলের ঘরে ডাকলেন! সেই রাতে কী কাণ্ড ঘটিয়েছিলেন নায়িকা?
| Updated on: Feb 27, 2025 | 3:13 PM
Share

হাত-পা থরথর করে কাঁপছিল বিদ্য়া বালানের। গলা শুকিয়ে আসছিল। কত গ্লাস যে জল খেয়েছিলেন সেই সময়, তা আজ আর মনে নেই বিদ্য়ার। তবে মনে আছে, হৃদস্পন্দন, নিজের কানে শুনতে পারছিলেন। তবুও সাহস জোগার তো করতেই হবে। বিপরীতে নাসিরউদ্দিন বলে কথা। হঠাৎই ঘড়ির দিকে তাকালেন বিদ্যা। রাত তখন প্রায় ১২টা। নিজেকে একটু সামলে নিলেন। আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক করে নিলেন পোশাক। হাত বুলিয়ে নিলেন চুলে। তারপরই হোটেল রুমের দরজা খুলে বেরিয়ে সোজা নাসিরের কাছে। নাসিরকে সামনে পেয়ে, বিদ্যা বললেন, একটু আমার রুমে আসবেন…

সম্প্রতি এক পডকাস্টে বিদ্য়া ঠিক এভাবেই সেই রাতের বিবরণ দিচ্ছিলেন। যখন একই হোটেল রুমে নাসির আর তিনি। সামনে রাখা একটা টেবিল। আর টেবিলের উপর ‘দ্য ডার্টি পিকচার’ ছবির সেই দৃশ্যের স্ক্রিপ্ট, যা দেখে খুবই নার্ভাস ছিলেন বিদ্যা। কেননা, নাসিরউদ্দিন শাহের সঙ্গে প্রথমবার কাজ। তার উপর অন্তরঙ্গ দৃশ্য! কীভাবে সামলাবেন নিজেকে?

এই পডকাস্টে বিদ্য়া জানালেন, ডার্টি পিকচারের এই অন্তরঙ্গ দৃশ্যের শুট নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। আসলে, বিপরীতে নাসিরজির মতো অভিনেতা থাকায় টেনশনটা আরও তিনগুণ হয়েছিল। পরে আমার মাথায় একটা বুদ্ধি আসে। প্ল্যান করি, শুটিংয়ের আগের দিন রাতে নাসিরজিকে আগে থেকে ডেকে একটু প্র্যাকটিস করে নিই। তাহলে হয়তো টেনশন কমবে। নাসিরজিও আমার কথা শুনে রাজি হয়ে যান। সেই রাতে বহুবার দুজনে সংলাপ বলেছি। দৃশ্যের মহড়া দিয়েছি। নাসিরজি যদি সেদিন আমার রুমে না আসতে রাজি হতেন, তাহলে দৃশ্যটা হয়তো অভিনয় করতেই পারতাম না।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?