AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিক্রি হবে না বিয়ের ভিডিও, কোটি টাকার ওটিটি অফার ফিরিয়ে দিলেন বিজয়-রশ্মিকা!

একটি প্রথম সারির ওটিটি (OTT) প্ল্যাটফর্ম বিজয় এবং রশ্মিকার বিয়ের ভিডিওর এক্সক্লুসিভ স্বত্ব কেনার জন্য বিপুল অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছিল। বিয়ের প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে তা তথ্যচিত্র হিসেবে প্রকাশ করার জন্য এই মোটা অঙ্কের চুক্তিটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম অফার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ‘লুক্রেটিভ’ অফার ফিরিয়ে দিয়েছেন এই তারকা জুটি।

বিক্রি হবে না বিয়ের ভিডিও, কোটি টাকার ওটিটি অফার ফিরিয়ে দিলেন বিজয়-রশ্মিকা!
| Updated on: Feb 13, 2026 | 2:34 PM
Share

বিটাউন থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সর্বত্র এখন একটাই আলোচনা, কবে চার হাত এক হচ্ছে বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানার? যদিও এই তারকা জুটি তাঁদের সম্পর্ক বা বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবে গুঞ্জন বলছে আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক রাজকীয় প্রাসাদে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। আর এই মাহেন্দ্রক্ষণ ঘিরেই সম্প্রতি এক বড়সড় চমকপ্রদ তথ্য সামনে এসেছে।

তেলেগু সিনেমার জনপ্রিয় পোর্টাল ‘তুপাকি’-র রিপোর্ট অনুযায়ী, একটি প্রথম সারির ওটিটি (OTT) প্ল্যাটফর্ম বিজয় এবং রশ্মিকার বিয়ের ভিডিওর এক্সক্লুসিভ স্বত্ব কেনার জন্য বিপুল অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছিল। বিয়ের প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে তা তথ্যচিত্র হিসেবে প্রকাশ করার জন্য এই মোটা অঙ্কের চুক্তিটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম অফার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ‘লুক্রেটিভ’ অফার ফিরিয়ে দিয়েছেন এই তারকা জুটি।

সূত্রের খবর, বিজয় ও রশ্মিকা তাঁদের জীবনের এই বিশেষ দিনটিকে ব্যবসায়িক রূপ দিতে নারাজ। বিশেষ করে নয়নতারার বিয়ের ভিডিও নিয়ে অতীতে যে ধরণের আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়েই এই সতর্কতা অবলম্বন করছেন তাঁরা। বিজয় দেবেরাকোন্ডা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। তিনি চান, উদয়পুরের সেই রাজকীয় অনুষ্ঠানটি যেন কেবল ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগত এবং ঘরোয়া থাকে। কোনও বাণিজ্যিক প্রচার বা লাইমলাইট সেখানে থাকুক, তা তিনি চান না।

শোনা যাচ্ছে, গত বছরের অক্টোবরেই গোপনে আংটি বদল সেরেছেন এই জুটি। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে ২৬ ফেব্রুয়ারি হতে চলেছে তাঁদের ‘রয়্যাল ওয়েডিং’। বাগদানের মতোই বিয়েতেও কোনও তারকা অতিথির ভিড় থাকবে না; উপস্থিত থাকবেন কেবল দুই পরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠজনেরা।

উল্লেখ্য, সম্প্রতি ইতালির রোমে একসঙ্গে নববর্ষ কাটাতে দেখা গিয়েছিল বিজয় ও রশ্মিকাকে। যদিও তাঁরা আলাদা আলাদা ছবি পোস্ট করেছিলেন, কিন্তু নেটিজেনদের নজর এড়ায়নি যে ছবির পটভূমি ছিল হুবহু এক। দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে এবার উদয়পুরের প্রাসাদে এই ‘গীতি গোবিন্দম’ জুটি কবে সাত পাকে ঘোরেন, এখন সেটাই দেখার অপেক্ষায় তাঁদের অগুনতি অনুরাগী।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা