AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পাগল করা নাক-চোখ-ঠোঁট!’ প্রেমিকা রশ্মিকার থেকে নজর সরিয়ে কোন নারীতে মজে বিজয়?

Rashmika-Vijay: প্রেমিকা রশ্মিকা নন, অন্য এক অভিনেত্রীর প্রতি আসক্তি বেড়েছে বিজয় দেবেরাকোন্ডার। তা হলে কি রশ্মিকার প্রতি আর কোনও টান অনুভব করছেন না বিজয়? তাঁদের কি সম্পর্কে একেবারে তলানিতে এসে ঠেকেছে? কী ঘটছে বলুন তো?

'পাগল করা নাক-চোখ-ঠোঁট!' প্রেমিকা রশ্মিকার থেকে নজর সরিয়ে কোন নারীতে মজে বিজয়?
বিজয় দেবেরাকোন্ডা।
| Updated on: Apr 03, 2024 | 2:57 PM
Share

এই তো কিছুদিন আগেই জানা গিয়েছিল, অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে জমিয়ে লিভ ইন সম্পর্কে আছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এর মধ্যেই রশ্মিকার থেকে সরে গেল বিজয়ের নজর? পুরোপুরি মন দিতে শুরু করলেন অন্য এক অভিনেত্রীর দিকে! তা হলে কি রশ্মিকার প্রতি আর কোনও টান অনুভব করছেন না বিজয়? তাঁদের কি সম্পর্কে একেবারে তলানিতে এসে ঠেকেছে? কী ঘটছে বলুন তো?

এই অফ-স্ক্রিন জুটিকে নিয়ে কথা হয় খুব। অভিনেত্রী রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। দু’জনেই তেলুগু ছবির নায়ক-নায়িকা। ‘কমরেড’ নামের এক ছবিতে তাঁদের জুটিতে দেখেওছেন দর্শক। সেই থেকে একে-অপরের প্রতি দুর্বল তাঁরা। ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করার সময় বিজয় এবং রশ্মিকার সম্পর্কের কথা প্রকাশ্য়ে বলে ফেলেছিলেন রণবীর কাপুর। তিনিই মুখ ফসকে বলে দিয়েছিলেন যে, রশ্মিকা এবং বিজয় লিভ ইন সম্পর্কে আছেন। সেই থেকে তাঁদের নিয়ে চর্চা তুঙ্গে।

কিন্তু রশ্মিকাকে বাদ দিয়ে বিজয় এখন মজেছেন অন্য এক অভিনেত্রীতে। রশ্মিকাকে বাদ দিয়ে কার প্রশংসায় পঞ্চমুখ বিজয়? তিনি অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ম্রুণালের রূপ মুগ্ধ বিজয়। তাঁর আসন্ন ছবি ‘ফ্যামিলি স্টার’-এ ম্রুণালকে কাস্ট করা হয়েছে বিজয়ের বিপরীতে। পর্দায় তাঁদের রোম্যান্স করতে দেখবেন দর্শক। ছবিতে ম্রুণাল সম্পর্কে কথা বলতে গিয়ে বিজয় বলেছেন, “ম্রুণাল খুবই বুদ্ধিমতী অভিনেত্রী। সেই কারণে তাঁর সঙ্গে কাজ করতে সুবিধা হয়। অনেক ছোট বয়স থেকে তিনি কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। আমি সেই সময় অভিনেতা হওয়ার কথাই ভাবিনি। এছাড়াও, তিনি খুবই সুন্দরী। এমন এক মুখ তিনি পেয়েছেন, যাতে প্রচুর ইমোশন ফুটে ওঠে। তাঁর চোখ, নাক, ঠোঁট অতুলনীয়।”

Follow Us