AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Pass Scam: এর সঙ্গেই পাস বিক্রির প্ল্যান করেছিলেন ইন্দ্রনীল, পুলিশের জালে ধ্রুবজ্যোতি, কে এই কীর্তিমান?

Dhrubajyoti Basu Arrested: আজ, বুধবার (৪ নভেম্বর) টেরিটি বাজার চত্বর থেকে ধ্রুবজ্যোতি বসুকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, টালা প্রত্যয়ের পুজোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ধ্রুব। ইন্দ্রনীলের দুর্নীতির টাকা আড়ালের দায়িত্বে ছিলেন শুভ, এমনটাই অভিযোগ পুলিশের। 

Durga Puja Pass Scam: এর সঙ্গেই পাস বিক্রির প্ল্যান করেছিলেন ইন্দ্রনীল, পুলিশের জালে ধ্রুবজ্যোতি, কে এই কীর্তিমান?
গ্রেফতার ইন্দ্রনীলের সঙ্গে ধ্রুবজ্যোতি বসু।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 04, 2026 | 10:05 PM
Share

কলকাতা: প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের পর পুজোর পাস বিক্রি মামলায় গ্রেফতার আরেক মাথা। পাস বিক্রি মামলায় অন্যতম অভিযুক্ত ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভকে গ্রেফতার করল পুলিশ। কে এই শুভ? কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে?

আজ, বুধবার (৪ নভেম্বর) টেরিটি বাজার চত্বর থেকে ধ্রুবজ্যোতি বসুকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, টালা প্রত্যয়ের পুজোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ধ্রুব। গত বছর পর্যন্ত টালা প্রত্যয়ের পুজোর অন্যতম দায়িত্বে ছিলেন তিনি। ইন্দ্রনীলের দুর্নীতির টাকা আড়ালের দায়িত্বে ছিলেন শুভ, এমনটাই অভিযোগ পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস আর্ট সোস্যাইটি (Mass Art Society) সংস্থার সম্পাদক তথা অন্যতম মাথা হলেন ধ্রুবজ্যোতি বসু। পাস দুর্নীতির ক্ষেত্রে মূলত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ধ্রুবজ্যোতি বসু মিলেই পাস বিক্রির পরিকল্পনা করে। তথ্য সংস্কৃতি দফতরের টেন্ডারে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা হিসেবে দায়িত্ব পেয়েছে ধ্রুব-র সংস্থা।

প্রসঙ্গত, দুর্গাপুজোয় ভিআইপি ‘প্রিভিউ পাস’ এবং সরকারি টেন্ডার বিক্রিতে কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন পর্যটন ও তথ্য-সংস্কৃতি মন্ত্রী তথা তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনকে গত ২৮ অক্টোবর গ্রেফতার করে কলকাতা পুলিশ।

প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর (UNESCO) সাংস্কৃতিক ঐতিহ্য স্বীকৃতি পাওয়ার পর, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ‘মাস আর্ট’ (Mass Art) নামক একটি সংস্থার মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্যে বেআইনিভাবে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে ভিআইপি পাস ও প্রিভিউ শো-এর টিকিট চড়া দামে বিক্রি করা হত। মোট ১১৫ কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র পুজো পাসের বেআইনি কাজ থেকেই অন্তত ৩০ থেকে ৬০ কোটি টাকা তোলা হয়েছিল।

Follow Us