AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের সাজে সেজে উঠেছে বিজয় দেবেরাকোন্ডার বাড়ি! জল্পনার অবসান?

এরই মধ্যে একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিজয়ের হায়দ্রাবাদের বাড়ি ঝলমলে আলোয় সেজে উঠেছে। বিয়ের প্রস্তুতি কি শুরু হয়ে গেল? অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। অন্যদিকে মুম্বই বিমানবন্দরে এক ব্যক্তি রশ্মিকাকে ‘শাদি মুবারক’ বলতেই তিনি মুচকি হেসে বলেন, “আমি জানি না আপনি কী বলছেন।” এই জবাব কে আগুনে ঘি ঢালার মতো মনে করছেন অনেকে।

বিয়ের সাজে সেজে উঠেছে বিজয় দেবেরাকোন্ডার বাড়ি! জল্পনার অবসান?
| Updated on: Feb 19, 2026 | 4:48 PM
Share

হায়দরাবাদের প্রাসাদসম বাড়ি হঠাৎই আলোয় ভরে উঠেছে। রঙিন আলো জানান দিচ্ছে বড় কোনও অনুষ্ঠানের সাজে সেজে উঠছে বাড়ি। আর সেই বাড়ির মালিকই হলেন দক্ষিণের তারকা বিজয় দেবেরাকোন্ডা। এমনিতেই বহু দিন ধরেই বিজয় – রশ্মিকার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন—২৬ ফেব্রুয়ারি কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি ও রশ্মিকা মন্দানা?

সম্প্রতি একটি নিমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে, যেখানে বিজয় নিজেই লিখেছেন—পরিবারের আশীর্বাদে ২৬.০২.২৬ তারিখে একটি ছোট ও ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁদের বিয়ে হবে। আরও উল্লেখ আছে, ৪ মার্চ সন্ধ্যা ৭টা থেকে হায়দরাবাদের তাজ কৃষ্ণায় অনুষ্ঠান হবে। যদিও এই নিমন্ত্রণপত্রের সত্যতা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তমহলে গুঞ্জন তুঙ্গে।

এরই মধ্যে একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিজয়ের হায়দরাবাদের বাড়ি ঝলমলে আলোয় সেজে উঠেছে। বিয়ের প্রস্তুতি কি শুরু হয়ে গেল? অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। অন্যদিকে, মুম্বই বিমানবন্দরে এক ব্যক্তি রশ্মিকাকে ‘শাদি মুবারক’ বলতেই তিনি মুচকি হেসে বলেন, “আমি জানি না আপনি কী বলছেন।” এই জবাব কে আগুনে ঘি ঢালার মতো মনে করছেন অনেকে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, গত বছরের ৩ অক্টোবর ঘরোয়া অনুষ্ঠান করে বাগদান সেরেছেন তাঁরা। দুর্গাপুজোর সময় শাড়ি ও কপালে তিলক পরা রশ্মিকার ছবি জল্পনা বাড়ায়। পরে একটি রিয়্যালিটি অনুষ্ঠানে অভিনেত্রীর আংটি নিয়েও জোর আলোচনা হয়।

তবে এই সম্পর্কের শুরু আজকের নয়। ২০১৮ সালে ‘গীতা গোবিন্দাম’ ছবির শুটিংয়ে প্রথম পরিচয়, তারপর ২০১৯-এ ‘ডিয়ার কমরেড’। ২০২৩ সালের জানুয়ারিতে মালদ্বীপে তাঁদের একসঙ্গে ছুটি কাটানোর খবর প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জন আরও বাড়ে। ‘পুস্পা ২’ দেখতেও নাকি বিজয়ের পরিবারের সঙ্গে গিয়েছিলেন রশ্মিকা। গত এপ্রিলে ওমানে রশ্মিকার জন্মদিন উদযাপন এবং পরদিন বিজয়ের একই পটভূমিতে ছবি—সব মিলিয়ে তাঁদের সম্পর্ক যে শুধুই গুঞ্জন না তা স্পষ্ট। তবে ২৬ ফেব্রুয়ারি কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা? সেই উত্তর সময় বলবে।