AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বেশি ইংরেজি ব্যবহার করেছিলাম…’, চাঁচাছোলা বিক্রান্ত

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'সবরমতী এক্সপ্রেস'। তার পরে বিক্রান্ত মাসের একটি পোস্ট ঘিরে বিপুল আলোচনা শুরু হয়। তিনি নাকি স্বেচ্ছাবসর গ্রহণ করেছেন। কিন্তু সবাই যেটা ভাবছেন সেটা যে সম্পূর্ণ ভুল তা নিজেই স্পষ্ট করলেন অভিনেতা।

'বেশি ইংরেজি ব্যবহার করেছিলাম...', চাঁচাছোলা বিক্রান্ত
| Edited By: | Updated on: Dec 16, 2024 | 9:27 PM
Share

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘সবরমতী এক্সপ্রেস’। তার পরে বিক্রান্ত মাসের একটি পোস্ট ঘিরে বিপুল আলোচনা শুরু হয়। তিনি নাকি স্বেচ্ছাবসর গ্রহণ করেছেন। কিন্তু সবাই যেটা ভাবছেন সেটা যে সম্পূর্ণ ভুল তা নিজেই স্পষ্ট করলেন অভিনেতা। জানালেন অবসর নিচ্ছেন না। কিছু দিনের জন্য বিরতি চাইছেন তিনি। এক সাক্ষাত্‍কারে বিক্রান্ত লেখেন, “আমি ওই বিবৃতিতে প্রচুর ইংরেজি লিখেছিলাম। অনেকেই বুঝতে পারেননি। তাই আমি পরিষ্কার করে বলি বিষয়টা। আমি অবসর করছি না। নিজেকে উন্নততর করে তুলতে প্রয়োজনীয় বিরতি নিচ্ছি মাত্র।”

বিক্রান্তের প্রথম পোস্টের পরেই প্রশ্ন উঠতে থাকে। অনেকে জল্পনা করেছিলেন তবে কি অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেবেন নায়ক?সেই ধন্দও স্পষ্ট করলেন অভিনেতা। তিনি বলেন, “টানা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এতটাই ক্লান্ত যে একটু বিশ্রামের প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরও ভেঙে পড়ছে। ঘুরে ফিরে অসুস্থ হয়ে পড়ছি।”

এই কারণেই সাময়িক বিরতি চেয়েছেন বিক্রান্ত। সেই সঙ্গে তাঁর পরিবারের প্রতিও একটা দায়িত্ব রয়েছে। কাজের চাপে পরিবারকেও সেই গুরুত্ব দিতে পারছেন না অভিনেতা। এবার নিজের ‘বাবা’ এবং ‘স্বামী’ হওয়ার দায়িত্ব পালন করতে চান। কিছু দিন পরে আবার অভিনয়ে ফিরবেন। পর পর অনেকগুলো কাজ করেছেন তিনি। ‘সবরমতী রিপোর্ট’-এর জন্য একাধিক হুমকিও পেয়েছেন নায়ক। এই ছবিতে বিক্রান্ত ছাড়াও দেখা গিয়েছে ঋদ্ধি ডোগরা এবংরাশি খান্নাকে।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট