West Bengal Assembly Election: ‘৪ তারিখে কী হচ্ছে দেখে নাও’, ভোট দিয়ে বেরিয়ে বলেই ফেললেন জিৎ
Tollywood Actor Jeet reaction after vote: মেঘলা আকাশ এবং মিঠে হাওয়ায় আপাতত কিছুক্ষণের জন্য স্বস্তি ভোটের লাইনে। তবে ভোট রাজনীতির উত্তাপ কিন্তু রয়েছে একই রকম । দ্বিতীয় দফার ভোটে একেবারে জমজমাট কলকাতা থেকে দক্ষিণবঙ্গের নানা প্রান্ত।

সকাল থেকেই শহরের আবহাওয়া একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল। মেঘলা আকাশ এবং মিঠে হাওয়ায় আপাতত কিছুক্ষণের জন্য স্বস্তি ভোটের লাইনে। তবে ভোট রাজনীতির উত্তাপ কিন্তু রয়েছে একই রকম । দ্বিতীয় দফার ভোটে একেবারে জমজমাট কলকাতা থেকে দক্ষিণবঙ্গের নানা প্রান্ত।
সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। আর সেই লাইনে সাধারণ মানুষের সঙ্গে দেখা মিলছে সেলেবদের। এই যেমন, সকাল সকালই নিউ আলিপুরের শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ে ভোট দিলেন জিৎ। সঙ্গে ছিলেন স্ত্রী মোহনাও। সাদা রঙের শার্ট ও কালো ট্রাউজারে দেখ গেল জিৎকে। মাথায় কালো টুপি। ভোট দিয়ে বেরিয়েই সাংবাদিকের প্রশ্নে একের পর এক উত্তর দিলেন জিৎ। ভোটের হাওয়া কোন দিকে তা জানতে চাওয়ায় জিৎ মিষ্টি হেসে বলেন, ‘৪ তারিখে কী হচ্ছে দেখে নাও আগে…’।
ভোটের মধ্যে দিয়ে যেন প্রিয় নায়ককে কাছ থেকে দেখা। আর তাই সেলফি তো তুলতেই হবে। এদিন অনুরাগীদের পাশাপাশি জিতের সঙ্গে সেলফি তুললেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও।
মূলত, জিৎকে কখনই কোনও রাজনীতির মঞ্চে দেখা যায় না। কখনও সরাসরি রাজনীতি নিয়েও কখনও কোনও মন্তব্যও করতে দেখা যায় না তাঁকে। তবে ভোটাধিকার প্রয়োগের বিষয়টি কিন্তু সকাল সকালই সেরে ফেললেন টলিউডের ‘বস’।
