AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রচনাকে অপমান কিরণের, সোজাসুজি লিখলেন, ‘মাথাটা কতটা খারাপ…’

Kiran-Sandy-Rachana: গরমে নাকি রচনার মাথা খারাপ হয়ে গিয়েছে। এমন একটি কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত। তাঁর সেই পোস্টে রিয়্যাশনের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও তাতে মন্তব্য করতে ছাড়েননি। ঠিক কী ঘটেছে?

রচনাকে অপমান কিরণের, সোজাসুজি লিখলেন, 'মাথাটা কতটা খারাপ...'
রচনা এবং কিরণ।
| Updated on: Apr 21, 2024 | 7:24 AM
Share

বাইরে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। দেশে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে ১৯ এপ্রিল। এখন চলবে ভোট পর্ব। তায় বিভিন্ন দলের প্রার্থীরা দিনরাত এক করে প্রচার সারছেন। সেই প্রার্থী তালিকায় তারকা প্রার্থীও রয়েছেন। যেমন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। যিনি রাজনীতির আঙিনায় প্রথম পা রেখেছেন। রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে হুগলির প্রার্থী হিসেবে লড়ছেন বিজেপির প্রার্থী একদা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ‘দিদি নম্বর ওয়ান’-এর ঠান্ডা স্টুডিয়ো ছেড়ে গনগনে রোদে হুড ফোলা জিপে চেপে হুগলি জেলার বিভিন্ন অলিতে-গলিতে দেখা মিলছে রচনার। তাঁর প্রচার পর্বকে কেন্দ্র করে কিছু ট্রোলিংও হচ্ছে। প্রচারে রচনা এমন কিছু কথা বলেছেন, যা শুনে বিরোধিরা তো বটেই, প্রবল মজা লুটছেন কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবাররা। তাঁরাও মন্তব্য করতে ছাড়ছেন না ‘দিদি নম্বর ওয়ান’-কে।

প্রচার পর্বে এসে রচনা হুগলির কারখানার ধোঁয়া, গরুর দুধে তৈরি দই–বিতর্কে জড়িয়েছেন। TV9 বাংলা যখন তাঁকে জিজ্ঞেস করে, এই গরমে তাঁর কষ্ট হচ্ছে না? প্রশ্নের জবাবে হাসতে-হাসতে উত্তেজিত রচনা জানান, ৩০ বছর ধরে রোদে, জলে, ঘেমেনেয়েই শুটিং করেছেন আউটডোরে, তাই তাঁকে কাবু করতে পারছে না এই গরম।

রচনার কথাবার্তা শুনে নিন্দুকেরা তাঁকে নিয়ে মিম তৈরি করেছেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বাংলার একনম্বর ইউটিউবার কিরণ দত্ত করেছেন একটি পোস্ট। তাঁর সাম্প্রতিকতম পোস্টে কিরণ লিখেছেন, “এই গরমে পর্যাপ্ত পরিমানে জল না খেলে একটা মানুষের মাথা কতটা খারাপ হতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ হল রচনা ব্যানার্জি।” কিরণের মন্তব্য দেখে চুপ থাকতেই পারেননি আর এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার স্যান্ডি সাহা। তিনি কিরণের এই পোস্টের কমেন্ট বক্সে রচনাকে খোঁচা দিয়ে লিখেছেন, “পর্যাপ্ত দই খেলেই হবে”। কিরণের পাল্টা জবাব রচনার উদ্দেশেই, “আর ধোঁয়া…” । স্যান্ডির কমেন্টে ৮০৯ (প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত এই সংখ্যক লাইক) লাইক পড়েছে…। কিরণে পোস্টে পড়েছে ২৫ হাজারেরও বেশি রিয়্যাকশন (প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত এই সংখ্যক রিয়্যাকশন)।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?