AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের একমাস যেতে না যেতেই শ্রীময়ীকে ঘোল খাওয়াতে শুরু করেছেন কাঞ্চন, কী ঘটেছে?

Kanchan Mullick-Sreemoyee Chattoraj: কাঞ্চন-শ্রীময়ীয়ের আইনি বিয়ে হয়েছে ঠিক একমাস আগে। ২ মার্চ সামাজিক বিয়েটা সেরেছেন তাঁরা। এরই মধ্যে শ্রীময়ীকে ঘোল খাওয়াচ্ছেন কাঞ্চন। নিজে মুখে সে কথা বলছেনও। কী ঘটছে বিষয়টা?

বিয়ের একমাস যেতে না যেতেই শ্রীময়ীকে ঘোল খাওয়াতে শুরু করেছেন কাঞ্চন, কী ঘটেছে?
কাঞ্চন-শ্রীময়ী।
| Updated on: Mar 16, 2024 | 4:33 PM
Share

সদ্য বিয়ে করেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বিয়ের পর থেকে দাম্পত্যের ছোটখাটো ভিডিয়ো পোস্ট করেই চলেছেন শ্রীময়ী। লাইভ করছেন। দুনিয়াবাসীর কাছে তুলে ধরছেন তাঁদের সুখী দাম্পত্যের ছবি। সেরকম একটি ভিডিয়ো পোস্ট করতেই দেখা যাচ্ছে পাশ থেকে কাঞ্চন বলছেন, “বিয়ে পর মানুষ যেটা করে, ভোল খাওয়াচ্ছি…”

কাঞ্চন-শ্রীময়ীয়ের আইনি বিয়ে হয়েছে ঠিক একমাস আগে। ২ মার্চ সামাজিক বিয়েটা সেরেছেন তাঁরা। এরই মধ্য়ে শ্রীময়ীকে ঘোল খাওয়াচ্ছেন কাঞ্চন। নিজে মুখে সে কথা বলছেনও। রাতের বেলায় কী-কী খেলেন কাঞ্চন তাই নিয়ে তাঁকে প্রশ্ন করেন শ্রীময়ী। উত্তরে কাঞ্চন বলেন, “ডিম তরকা, রুমালি রুটি…”। আর কাঞ্চন কী খেতে দিয়েছেন শ্রীময়ীকে, সেই ফেসবুক ভিডিয়োতে শ্রীময়ী জানতে চাওয়ায় কাঞ্চনের উত্তর ঘোল, বিয়ে পর মানুষ যেটা খাওয়ায়। তারপর মজা করে বলেন, ঘোল মানে লস্যি।

দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়কে কাঞ্চন ডিভোর্স দিয়েছেন ১০ জানুয়ারি, ২০২৪। ডিভোর্সের ৩৪ দিন যেতেই কাঞ্চন বিয়ে করেছেন তাঁর চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে। এই বিয়ে হতেই হইচই সব জায়গায়। কটাক্ষের মুখে পড়েছেন কাঞ্চন। কটাক্ষের কারণ এক: আগের দুই স্ত্রীকে ডিভোর্স দিয়ে তিন নম্বর বিয়ে করেছেন কাঞ্চন। কটাক্ষের কারণ দুই: শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ব্যবধান ২৬ বছর। কাঞ্চনের বয়স ৫৩, শ্রীময়ীর ২৬। কটাক্ষের কারণ তিন: রোগা পাতলা চেহারা নিয়ে কীভাবে তিনজন মহিলাকে পটিয়েছেন কাঞ্চন। এসব নিয়ে কাঞ্চন মুখ খুলেছেন TV9 বাংলার সামনে। বলেছেন, “যে মানুষ অসময় কিংবা দুঃসময় পাশে থাকে তারপ্রতিই বিশ্বাস এবং ভরসা জন্মায়।” শ্রীময়ীর ক্ষেত্রে সেই কথাই বলেছেন কাঞ্চন।

Follow Us