AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবার সম্মান নষ্ট করছেন? অভিষেকের গালে সপাটে চড়

Abhishek Controversy: প্রতিযোগিতার ভিড়ে বারে বারে নিজের অস্বিস্ত নিয়ে বেজায় সঙ্কটে পড়ছে হয়েছে অভিষেককে। নিজেকে প্রমাণ করতে করতে এক কথায় বোধহয় তিনি ক্লান্ত। একটা সময় বেশ কিছুদিনের বিরতি। তারপর আবারও ফিরলেন কাজে।

বাবার সম্মান নষ্ট করছেন? অভিষেকের গালে সপাটে চড়
| Updated on: May 27, 2024 | 3:45 PM
Share

অভিষেক বচ্চন, নেপোটিজমের তকমা থাকা সত্ত্বেও যিনি বারে বারে সমালোচনার মুখে পড়েছেন, এবং নেপোটিজমই যাঁর জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কারণ একটাই, তিনি অমিতাভ বচ্চনের পুত্র। যার ফলে প্রতিটা পদে পদে তাঁকে সতর্ক থাকতে হয় তাঁর কোনো পদক্ষেপে ভুল থেকে যাচ্ছে না তো! হয়তো নয়। তবুও ভক্তরা চুলচেরা বিচার করে থাকেন তাঁর অভিনয়গুণকে। প্রকাশ্যে বারে বারে শুনতে হয় তাঁকে বাবার থেকে ঠিক কতটা ভাল বা খারাপ অভিনয় করছেন তিনি।

আর এই প্রতিযোগিতার ভিড়ে বারে বারে নিজের অস্বিস্ত নিয়ে বেজায় সঙ্কটে পড়ছে হয়েছে অভিষেককে। নিজেকে প্রমাণ করতে করতে এক কথায় বোধহয় তিনি ক্লান্ত। একটা সময় বেশ কিছুদিনের বিরতি। তারপর আবারও ফিরলেন কাজে। নিজের মত করে নিজেকে গুছিয়ে নিয়ে বলিউডের একটা জায়গা করে নিয়েছেন ঠিকই, কিন্তু তার থেকে বোধহয় তিনি আরও একটু বেশি নিজেকে এগিয়ে রাখতে পারতেন যদি তিনি বিগ বি-পুত্র না হতেন এটা বহু ফিল্ম সমালোচকের মতামত। আর তাই তাঁর জীবনে জড়িয়ে রয়েছে একাধিক কালো অধ্যায়।

নিজেই পুরোনো স্ট্রাগেলের দিনগুলোর কথা মনে করে তিনি জানিয়েছিলেন, একবার এক মহিলার হাতও কাঁপেনি তাঁকে প্রকাশ্যে চড় মারতে, সাল ২০০২, তখন তিনি শারারাত ছবির স্ক্রিনিং নিয়ে ব্যস্ত, নিজের ছবি কেমন হয়েছে দেখে বেরনোর সময়ই পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা তাঁর গালে সপাটে একটা চড় মেরে বসেন। দেখে অবাক সকলেই, অবাক খোদ বচ্চনপুত্র। কারণ হিসেবে সেদিন মহিলা জানিয়েছিলেন, অভিষেক বচ্চন তাঁর বাবা ও তাঁর পরিবারের নাম নষ্ট করছে কেবলমাত্র খারাপ অভিনয় করে, এই আক্ষেপ ও অভিজ্ঞতার কথা নিজেই অভিষেক বচ্চন শেয়ার করে নিয়েছিলেন এক সাক্ষাৎকারে। জানিয়েছিলেন, সেই মুহূর্তে তিনি কিছুই বুঝতে পারছিলেন না, ঠিক কী প্রতিক্রিয়া হওয়া উচিত তাঁর। এভাবেই বচ্চন নামটি অভিষেকের কেরিয়ারে আজীবন এক চ্যালেঞ্জের জায়গাই হয়ে রয়ে গিয়েছে।

Follow Us
আমি শমীক ভট্টাচার্যকে বলছি আপনি সিপিএম-এ ভোট দিন: সৃজন
আমি শমীক ভট্টাচার্যকে বলছি আপনি সিপিএম-এ ভোট দিন: সৃজন
রাত পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট, ভোটকেন্দ্রের পথে ভোটকর্মীরা
রাত পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট, ভোটকেন্দ্রের পথে ভোটকর্মীরা
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন