AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সম্পর্ক যেখানে সেখানে সেক্স নয় কেন?’ শাহরুখ-রানিকে নিয়ে বিস্ফোরক করণ

Relationship Gossip: পরকীয়াকে এভাবেও তুলে ধরা যায়! প্রশ্নও তুলেছিলেন অনেকে। তবে ছবি তৈরির ক্ষেত্রে যেভাবে তিনি ছকভাঙা সাহসিকতা দেখিয়েছিলেন তা নিয়ে কম ঝড় পোহাতে হয়নি তাঁকে।

'সম্পর্ক যেখানে সেখানে সেক্স নয় কেন?' শাহরুখ-রানিকে নিয়ে বিস্ফোরক করণ
| Updated on: Feb 23, 2025 | 6:50 PM
Share

শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়, সিনেমায় যাঁদের জুটি বারবার দর্শকদরে নজর কেড়েছে। একের পর এক ছবি যাঁদের হিট। যাঁদের রোম্যান্সে পরতে-পরতে মন ভরেছে সকলের। সেই জুটিকে নিয়েই একবার বড় অশান্তিতে পড়েছিলেন করণ জোহর। কারণ ছিল রোম্যান্স। প্রেমের সম্পর্ক যেখানে সেখানে সেক্স নয় কেন? প্রশ্ন তুলেছিলেন বলিউডের প্রযোজক তথা পরিচালক।২০০৬ সাল, মুক্তি পেয়েছিল কাভি আলভিদা না ক্যাহেনা ছবি। যার হাত ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন পরিচালক করণ জোহর। সকলেই এক কথায় বলে উঠেছিলেন, ‘বড় হয়ে গিয়েছে করণ’। গল্পে পরিণত প্রেমের ছাপ। পরকীয়াকে এভাবেও তুলে ধরা যায়! প্রশ্নও তুলেছিলেন অনেকে। তবে ছবি তৈরির ক্ষেত্রে যেভাবে তিনি ছকভাঙা সাহসিকতা দেখিয়েছিলেন তা নিয়ে কম ঝড় পোহাতে হয়নি তাঁকে।

স্বয়ং আদিত্য চোপড়া ফোনে রীতিমত করণ জোহরকে সাবধান করেছিলেন। ছবিতে শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়ের মধ্যে যে সম্পর্কের সমীকরণ দেখান হবে, তা কি দর্শকেরা গ্রহণ করবেন? করণকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন আদিত্য চোপড়া। করণ দীর্ঘক্ষণ ধরে সেই বচসা ফোনে চালিয়ে যান। শাহরুখ-রানির অন্তরঙ্গ দৃশ্য দেখানো কেন হবে না? পাল্টা প্রশ্ন তিনিও তুলেছিলেন।

যেখানে সম্পর্ক রয়েছে, সেখানে সেক্স থাকবে না! প্রশ্ন করে বসেন করণ। তবে একটা সময়ের পর তিনি স্থির করেন, না, খুব বেশি দেখান ঠিক হবে না। ছবিতে শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়কে পরকীয়ায় জড়িয়ে পড়তে দেখা যায়। তা নিয়ে ওঠে চর্চা তুঙ্গে। যদিও শেষে তাঁদের অনুতাপ ছবির গল্পে ভারসাম্য বজায় রাখে। তবে অতীতে শাহরুখ খান ও রানিকে এতটা কাছাকাছি দেখানো হয়নি। যার জেরে শুরু হয়ে গিয়েছিল ছবি ঘিরে চর্চা। ছবিতে ছিলেন অভিষেক বচ্চন, প্রীতি জিন্টা ও অমিতাভ বচ্চনও।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?