AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সত্যি কি এভাবে বলা যায়! বউকে হুমকি খরাজের, ঠিক কী ঘটেছিল?

Kharaj Mukherjee: নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে তাঁর কেরিয়ার এগোলেও কোথাও গিয়ে যেন খরাজ মুখোপাধ্যায় জানতেন, দিনের শেষে তাঁর মন কী চায়। যদিও থিয়েটরের মঞ্চ প্রাণ হলেও বড়পর্দা কিংবা ছোটপর্দা থেকেও মুখ ফিরিয়ে থাকেননি তিনি। একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

সত্যি কি এভাবে বলা যায়! বউকে হুমকি খরাজের, ঠিক কী ঘটেছিল?
| Updated on: Feb 11, 2025 | 5:12 PM
Share

টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায় প্রথম থেকেই নিজের কেরিয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী। তাই তাঁর ক্ষেত্রে এভাবেই হয়তো বলা যায়। আর কেরিয়ার বলতে খরাজ মূলত বোঝেন থিয়েটারের মঞ্চে অভিনয়। থিয়েটরের প্রতি এই অমোঘ হাতছানি তিনি যে কখনওই এড়াতে পারেননি, তা সম্প্রতি খরাজ শেয়ার শেয়ার করেছেন একটি ভিডিয়ো সাক্ষাৎকারে। সন্দেশ টিভি-র ভিডিয়ো-সাক্ষাৎকার সিরিজ় ‘সোল কানেকশন’-এ উপস্থিত হয়ে নিজের এই থিয়েটার-প্রীতির কথা বলেছেন খরাজ। এই থিয়েটার-প্রীতির উদাহরণ দিতে গিয়ে খরাজ জানিয়েছেন, প্রথম দেখাতেই নিজের হবু স্ত্রীকে সাফ বলে দিয়েছিলেন তিনি: “তোমার জীবনে একটা সতীন আছে। এটা মাথায় রেখো।”

তার মানে কি হবু স্ত্রীর সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল খরাজের, তখন আর একটি সম্পর্ককে কেন্দ্র করে ‘সিরিয়াস’ ছিলেন তিনি? হ্যাঁ, একপ্রকার সিরিয়াস তো তিনি ছিলেনই। অন্তত ‘সোল কানেকশন’-এর সাক্ষাৎকার সে কথাই বলেছেন খরাজ। কী বলেছিলেন নিজের হবু স্ত্রীকে অভিনেতা? সাক্ষাৎকারে খরাজ জানিয়েছেন, তিনি স্পষ্ট করে দিয়েছিলেন বাস্তব ছবিটা। বলেছিলেন, “আজও আমি থিয়েটর নিয়ে সিরিয়াস। আমি যে দিন প্রথম বেড়িয়েছিলাম প্রতিভাকে নিয়ে সে দিনই জানিয়ে দিয়েছিলাম, তোমার জীবনে একজন সতীন আছে। এটা মাথায় রেখো।” প্রসঙ্গত উল্লেখ্য, এই সতীন আর কেউ নয়, থিয়েটারে অভিনয়।

নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে তাঁর কেরিয়ার এগোলেও কোথাও গিয়ে যেন খরাজ মুখোপাধ্যায় জানতেন, দিনের শেষে তাঁর মন কী চায়। যদিও থিয়েটরের মঞ্চ প্রাণ হলেও বড়পর্দা কিংবা ছোটপর্দা থেকেও মুখ ফিরিয়ে থাকেননি তিনি। একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

তবে কেবল অভিনেতাই নন, খরাজ মুখোপাধ্যায় ডাবিং স্টারও বটে। বলিউড থেকে টলিউডের বাঘাবাঘা অভিনেতাদের কণ্ঠস্বর ডাব করেছেন তিনি। শো-এর সঞ্চালকের প্রশ্নে যখন উঠে আসে, খরাজ মুখোপাধ্যায় অভিনেতার চেয়েও অনেকাংশে কমেডিয়ানই, তখন কী হল? তাঁর উদ্দেশে সঞ্চালকের পরবর্তী প্রশ্ন: এটা নিয়ে কোনও আক্ষেপ হয় না? খরাজের ছিল, না। একদা তিনি একই প্রশ্ন করেছিলেন রবি ঘোষকে। তিনি অর্থাৎ রবি ঘোষ কোনও অসন্তোষ প্রকাশ করেননি। উল্টে খরাজকে রবি ঘোষ জানিয়েছিলেন, দৈনন্দিনের এত চিন্তার মাঝেও মানুষ যখন হঠাৎ আমায় দেখে হেসে ওঠে, সেটাই বড় আশীর্বাদ। সেটাই বড় শিক্ষা ছিল খরাজ মুখোপাধ্যায়ের কাছে।

লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?
কমিশন হিয়ারিংয়ে ডাকলে কী কী নথি দেখাবেন?