AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এই সম্পর্ক কেউ ছিনিয়ে নিতে পারবেই না’, জয়ার প্রসঙ্গ উঠতেই কী বললেন রেখা?

Bachchan Family: কী বলেছিলেন ২০০১ সালে? সিমি গারেওয়ালের এক সাক্ষাৎকারে ঠিক কীভাবে জয়ার প্রতি তাঁর অভিব্যক্তি উজাড় করেছিলেন রেখা? তাঁদের নিয়ে ত্রিকোণ আজও চর্চিত। অমিতাভ-জয়া-রেখা– এই তিন নাম আজও ঘুরে ফিরে আসে।

'এই সম্পর্ক কেউ ছিনিয়ে নিতে পারবেই না', জয়ার প্রসঙ্গ উঠতেই কী বললেন রেখা?
| Updated on: Feb 16, 2025 | 4:00 PM
Share

দিদিভাই– বড় আদরের ডাক। বাঙালি বাড়িতে এই ডাকের মাধুর্য কে না জানেন? তবে জানেন কি যাদের নিয়ে এত চর্চা, বছরের পর বছর আলোচনা– সেই রেখা আর জয়ার মধ্যেও ‘দিদিভাই’-এর সম্পর্ক? কী চমকে গেলেন তো? জয়া তাঁর দিদিভাই, এমনটাই দাবি ‘কাব্যে উপেক্ষিতা’ রেখার। কী বলেছিলেন ২০০১ সালে? সিমি গারেওয়ালের এক সাক্ষাৎকারে ঠিক কীভাবে জয়ার প্রতি তাঁর অভিব্যক্তি উজাড় করেছিলেন রেখা? তাঁদের নিয়ে ত্রিকোণ আজও চর্চিত। অমিতাভ-জয়া-রেখা– এই তিন নাম আজও ঘুরে ফিরে আসে।

সম্মোহিনী মায়ার রেখার অমিতাভ-বশের নানা কাহিনি পেজ-থ্রির গোপন অলিন্দে কান পাতলেই শোনা যায়। তবে জয়া সম্পর্কে রেখার বক্তব্য, “আমি ওকে সমীহ করি। এত ভাল একজন মানুষ। ওর মধ্যে একটা ক্লাস রয়েছে। দিদিভাইকে আমি খুব ভালবাসি। এই সব রটনার আগে আমাদের খুব ভাল বন্ধুত্ব ছিল। মিডিয়া সবটা কেমন নষ্ট করে দিল। এক আবাসনে থাকতাম আমরা। ও আমার দিদিভাই, আমার দিদি, আজও আমার দিদি। যাই হয়ে যাক না কেন, এই সম্পর্ক কেউ ছিনিয়ে নিতে পারবেই না। ও সেটা বোঝে। যখনই আমাদের দেখা হয় ভীষণ মিষ্টি ব্যবহার করে। ও শুধু ভদ্র নয়, ও ওই।”

অমিতাভের সঙ্গে প্রেম ছিল কিনা তা কোনওদিন সরাসরি স্বীকার করতে দেখা যায়নি রেখাকে। তবে তিনি ভালবাসতেন অমিতাভকে। জানিয়েছিলেন নিজেই। অকপটেই বলেছিলেন, “দুনিয়ার সব ভালবাসা এক করে তাতে আরও কিছুটা মিশিয়ে নাও, হ্যাঁ অতটাই ভালবাসি ওঁকে।”

Follow Us