AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবার পথেই হাঁটছেন সারা? মা অমৃতার সঙ্গে ক’টা টাকার জন্য এ কেমন ব্যবহার?

Sara Ali Khan: কেদারনাথ ছবির মধ্যে দিয়ে তিনি বলিউডে পা রেখেছিলেন। এরপর একের পর এক ছবি তাঁর মুক্তি পেলেও বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলেনি কোনও ছবিই। যদিও সারা একাধিকবার সাক্ষাৎকারে বলেছেন, তিনি এখনও কাজ শিখছেন।

বাবার পথেই হাঁটছেন সারা? মা অমৃতার সঙ্গে ক'টা টাকার জন্য এ কেমন ব্যবহার?
| Updated on: Oct 18, 2024 | 9:50 AM
Share

সারা আলি খান, ভীষণ সাধারণ জীবন যাপন করতে পছন্দ করেন। প্রথম থেকেই তাঁর মধ্যে স্টারকিডের কোনও ছাপই বর্তমান ছিল না। নিজের মতো করে সারা সকলকে বেশ আপন করে নিতে পারেন। কেদারনাথ ছবির মধ্যে দিয়ে তিনি বলিউডে পা রেখেছিলেন। এরপর একের পর এক ছবি তাঁর মুক্তি পেলেও বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলেনি কোনও ছবিই। যদিও সারা একাধিকবার সাক্ষাৎকারে বলেছেন, তিনি এখনও কাজ শিখছেন।

তিনি এখনও প্রতিটা পদে-পদে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। তিনি তখন ভিকি কৌশলের সঙ্গে তাঁর ছবির প্রচারে ব্যস্ত ছিলেন। তাঁদের উপস্থিত হতে দেখা যায় কপিল শর্মা শোয়ে। সেখানেই ভিকি কৌশল ফাঁস করেছিলেন সারা আলি খানের আসল রূপ। সারা আলি খান তাঁর মায়ের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ। মায়ের সঙ্গে অধিকাংশ সময়টাই কাটান তিনি একান্তে। মায়ের কাছেই থাকেন সারা। তাই বলে এ কেমন ব্যবহার মায়ের সঙ্গে?

নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না ভিকি কৌশল। শুনেছিলেন, ঠিক কী কী বলেছিলেন সারা আলি খান। কী দোষ ছিল তাঁর মা অমৃতার? দোষ, একটাই, তিনি ১৬০০ টাকায় একটি তোয়ালে কিনে ফেলেছিলেন। তাতেই বেজায় রেগে গিয়েছিলেন সারা আলি খান। মাকে প্রশ্ন করে বসেন, কী দরকার ছিল, মেকআপ ভ্যানে কত তোয়ালে থাকে। তাহলে আলাদাভাবে তোয়ালে কেনার কী প্রয়োজন। পাশে দাঁড়িয়ে সবটা শুনেছিলেন ভিকি কৌশল।

বিশ্বাস করতে পারেননি তিনি সত্যি সারা এভাবে তাঁর মাকে শাসন করছেন। শেষে কোনও উত্তর খুঁজে না পেয়ে ভিকি কৌশল কেবল চুপ করে যান। অযথা খরচ পছন্দ করেন না সারা, তিনি বরাবরই বেশ গোছানো মেয়ে। আরও একবার প্রমাণ হল, সারা স্টার কিড হলেও বেশ বুঝেই চলেন তিনি। সেদিনও অমৃতা সারার কথাগুলো শুনে চুপ করেই গিয়েছিলেন।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?