AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘনিষ্ঠ করিনা, সহ্য করতে না পেরে মেজাজ হারিয়ে কী করেন শাহিদ?

Relationship Gossip: করিনাকে নিয়েই সহ অভিনেতা ফারদিন খানের সঙ্গে হাতাহাতিতে পৌঁছেছিলেন শাহিদ কাপুর! হয়ে উঠেছিলেন সত্যিকারের 'কবীর সিং'। শোনা যায় 'ফিদা' ছবির শুটিংয়ের সময় ঘটে যায় সেই ঘটনা। ওই ছবিতে ফারদিন খানের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য ছিল করিনা কাপুরের। ছবিতে অভিনয় করছিলেন শাহিদও।

ঘনিষ্ঠ করিনা, সহ্য করতে না পেরে মেজাজ হারিয়ে কী করেন শাহিদ?
| Updated on: Dec 29, 2024 | 6:18 PM
Share

একটা দীর্ঘ সময় ধরে শাহিদ কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন করিনা কাপুর, তখন তাঁদের এক বিতর্কিত ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যা তাঁদের ঘনিষ্ঠতায় রাতারাতি সিলমোহর দিয়েছিল। তবে সে প্রেম বেশিদিন টেকেনি। কিছু মাসের পরই বিচ্ছেদ হয়ে যায় শাহিদ ও করিনার। তবে জানেন কি, একবার সন্দেহের বশে এই করিনাকে নিয়েই সহ অভিনেতা ফারদিন খানের সঙ্গে হাতাহাতিতে পৌঁছেছিলেন শাহিদ কাপুর! হয়ে উঠেছিলেন সত্যিকারের ‘কবীর সিং’। শোনা যায় ‘ফিদা’ ছবির শুটিংয়ের সময় ঘটে যায় সেই ঘটনা। ওই ছবিতে ফারদিন খানের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য ছিল করিনা কাপুরের। ছবিতে অভিনয় করছিলেন শাহিদও।

চোখের সামনে প্রেমিকা অন্য কারও সঙ্গে রোম্যান্স করবেন এ কিছুতেই মেনে নিতে পারেননি শাহিদ। আর এই কারণেই নাকি ফারদিন খানের সঙ্গে বচসায় জড়ান তিনি। ঘটনাটি এমনই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় যে ফারদিনের শার্টের কলার পর্যন্ত ধরেন শাহিদ শোনা যায় এমনটাই। ফারদিনও পাল্টা জবাব দেন। সব মিলিয়ে শুটিং সেটেই অস্বস্তিকর হয়ে ওঠে পরিস্থিতি।

যদিও শাহিদ এ প্রসঙ্গে মুখ খোলেননি। তবে মুখ খুলেছিলেন ফারদিন নিজেই। জানিয়েছিলেন ছবির শুটিংয়ের সময় তাঁর সঙ্গে সত্যিই শাহিদের সমস্যা হয়েছিল। তবে কী নিয়ে সমস্যা তা যদিও বিস্তারিত বলেননি ফারদিন। এমনকি মুখ খুলতে দেখা যায়নি করিনা কাপুর খানকেও। যদিও সে অনেক আগের কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে ফারদিন, করিনা এবং শাহিদ– এই তিনজনই ঘোরতর সংসারী। করিনা ও শাহিদের ব্রেকআপ হয়ে গিয়েছে কবেই। শাহিদের সঙ্গে বিচ্ছেদের পর করিনা প্রেমে পড়েন সইফ আলি খানের। ওদিকে বাবা-মায়ের ঠিক করে দেওয়া পাত্রি মীরা রাজপুতকে বিয়ে করে বর্তমানে বেজায় খুশি শাহিদ কাপুর। তবে বলিউডের অন্তরে কত কী যে ঘটে! কেঁচো খুঁড়তে গিয়ে মাঝেমধ্যেই সেখান থেকে বেরিয়ে পড়ে কেউটে। বেরিয়ে পড়ে এমন সব অজানা তথ্য যা আপনি আগে কোনওদিন শোনেননি।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা