AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোবিন্দার শাস্তি ২ বছরের জেল! ঝামেলা পাকিয়ে কী বলছেন নায়ক?

Govinda: এক অনুরাগী ছিলেন সন্তোষ রাই। যিনি গোবিন্দাকে দেখার জন্য পৌঁছিয়ে গিয়েছিলেন তাঁর সেটে। সেখান থেকেই শুরু অশান্তি। গোবিন্দাকে কাছ থেকে দেখার জন্যে তিনি ক্র-স্ট্যান্ডে গিয়ে বসেছিলেন।

গোবিন্দার শাস্তি ২ বছরের জেল! ঝামেলা পাকিয়ে কী বলছেন নায়ক?
| Updated on: Mar 10, 2025 | 5:49 PM
Share

কথায় বলে ফ্যান মোমেন্ট। অর্থাৎ স্বপ্নের স্টারের সঙ্গে একবার সাক্ষাৎ, সেই মুহূর্তের জন্য যেন সকলেই অপেক্ষা করে থাকেন। কিন্ত রিল লাইফের সঙ্গে যখন রিয়েল লাইফের ফারাক থেকে যায় বিস্তর, সমস্যা শুরু হয়ে যায় সেখান থেকেই। গোবিন্দার একটা ভুলেই রীতিমত ঝড় বয়ে যায় তাঁর জীবনে। গোবিন্দার তখন সিনেপাড়ায় রমরমা বাজার। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। শত শত তাঁর ভক্ত। একবার প্রিয় অভিনেতার দেখা পেতে তখন সকলেই ছিলেন মরিয়া। তেমনই এক অনুরাগী ছিলেন সন্তোষ রাই। যিনি গোবিন্দাকে দেখার জন্য পৌঁছিয়ে গিয়েছিলেন তাঁর সেটে। সেখান থেকেই শুরু অশান্তি। গোবিন্দাকে কাছ থেকে দেখার জন্যে তিনি ক্র-স্ট্যান্ডে গিয়ে বসেছিলেন। এরপরই গোবিন্দা সেখানে হাজির হন। যেই মুহূর্তে তিনি গোবিন্দার সামনে গিয়ে হাজির হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তেই আচমকা তাঁকে চড় মেরে বেন গোবিন্দা। তিনি চমকে ওঠেন।

তাঁর কথায়, যাঁকে তিনি ভগবান মেনেছিলেন তাঁর এই রূপ তিনি সহ্য করতে পারেননি। ফলে মামলা করেছিলেন সন্তোষবাবু। যে মামলা দীর্ঘদিন ধরে চলে। ২০১৪ সালে তা কোর্টে ওঠে। য়েখানে গিয়ে তাঁকে বিচারকের থেকে শুনতে হয়, ‘আপনি জনপ্রিয় হতে পারেন, কিন্তু কাউকে অপমান করার অধিকার আপনার নেই।’

তারপর গোবিন্দার টিমের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কথা ওঠে, ক্ষতিপূরণ বাবদ তাঁরা ৫ লাখ টাকা দেওয়ার কথাও বলেন। তবে অভিমানে মুখ ফিরিয়েছিলেন সেই অনুরাগী। ক্ষমা শুনতেই চাননি। বরং বলেছিলেন, ‘যাঁকে ভগবান মনে করি, তাঁর থেকে এই ব্যবহার সহ্য করা যায় না’। যদিও গোবিন্দা জানিয়েছিলেন, সেই অনুরাগী সেদিন মহিলা ক্র সদস্যদের পাশে বসে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিলেন, তিনি তাই চড় মেরে বসেন। যদিও শাস্তি হওয়ার আগেই সবটা মিটে যায়।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?