AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২৫মে থেকে শহরে সৌরভের বায়োপিকের শুটিং! কোথায়-কোথায় শুটিং হবে?

'দাদা' ছবির শুটিং নিয়ে বাঙালিদের মধ্যে উত্‍সাহ তুঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নায়ক রাজকুমার রাও। এই ছবিতে সৌরভের মায়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে। ছবির বং কানেকশন যেমন এটা, তেমনই শহরের যেসব লোকেশনে শুটিং হবে, তা বেশ আকর্ষণীয়।

২৫মে থেকে শহরে সৌরভের বায়োপিকের শুটিং! কোথায়-কোথায় শুটিং হবে?
| Updated on: May 21, 2026 | 1:10 PM
Share

‘দাদা’ ছবির শুটিং নিয়ে বাঙালিদের মধ্যে উত্‍সাহ তুঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নায়ক রাজকুমার রাও। এই ছবিতে সৌরভের মায়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে। ছবির বং কানেকশন যেমন এটা, তেমনই শহরের যেসব লোকেশনে শুটিং হবে, তা বেশ আকর্ষণীয়।

মুম্বইতে এই ছবির একটা অংশের শুটিং হয়ে গিয়েছে। ২৫মে থেকে শুরু হচ্ছে শহরে শুটিং। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই ছবির জন্য টিম পৌঁছে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে, তাঁদের সঙ্গে কথোপকথনে মেতে উঠেছিলেন দাদা। সূত্রের খবর, ২৫ তারিখ থেকে ছবির যে অংশের শুটিং হচ্ছে, তাতে সৌরভের বাড়িতে শুটিং হতে পারে। এরিয়ান ক্লাবে শুটিংয়ের জন্য অনুমতি নেওয়া হয়েছে। পাশাপাশি ইডেন গার্ডেন্স-এ শুটিং হবে। ছবির টিম শহরে চলে আসার পর, যে এই শুটিং দেখার জন্যই ভিড় জমে যেতে পারে, তা আঁচ করা যায়।

সৌরভের পাশে ডোনার চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন ঘুরছিল বহুদিন থেকে। কোনও বাঙালি অভিনেত্রীকে দেখা যাবে কিনা, তা নিয়ে চর্চা ছিল। তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে, তানিয়া মানিকতলা করছেন এই চরিত্র। কবে বড়পর্দায় দেখা যাবে এই ছবি, তা এখনও ঘোষণা করা হয়নি।

লক্ষণীয়, ছবিতে দাদার ক্রিকেট-জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি কতটা উঠে আসবে, তা জানার জন্য অপেক্ষারত দর্শকরা। রাজকুমার রাওয়ের লুক জনসমক্ষে আনা হয়নি প্রযোজক বা পরিচালকের তরফে। সেই কারণে কলকাতার শুটিং পর্বে অভিনেতাদের ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে, তা আঁচ করা যায়।

Follow Us