AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেমিক-প্রেমিকা রয়েছে কাঞ্চন-শ্রীময়ীর; তাঁদের সঙ্গেই একান্তে বাড়িতে কী করার পরিকল্পনা

Kanchan-Sreemoyee Lovers: ২৫ মার্চ দোল। এই দিন কাঞ্চন তাঁদের নাকতলার বাড়িতে থাকবেন কাঞ্চন- শ্রীময়ী। দোল খেলবেন না তাঁরা। শ্রীময়ীর রঙে অ্যালার্জি। কাঞ্চনও রং মেখে দোল খেলেন না। কিন্তু এই দিন তাঁদের বাড়িতে চারজন রং মাখাবেন একে-অপরকে। কাঞ্চন-শ্রীময়ী এবং তাঁদের 'প্রেমিক-প্রেমিকা'। এই দুই ব্যক্তি দল খেলবেন কাঞ্চন শ্রীময়ীর সঙ্গে। জানেন কি সেই প্রেমিক-প্রেমিকা কারা?

প্রেমিক-প্রেমিকা রয়েছে কাঞ্চন-শ্রীময়ীর; তাঁদের সঙ্গেই একান্তে বাড়িতে কী করার পরিকল্পনা
কাঞ্চন-শ্রীময়ী।
| Updated on: Mar 15, 2024 | 8:45 AM
Share

সদ্য বিয়ে করেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এটা কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে এবং শ্রীময়ী চট্টরাজের প্রথম। এই বিয়েটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। কাঞ্চনকে বডি শেমিং থেকে শুরু করে তিননম্বর বিয়ে, ৫৬ বছর বয়সে ২৬ বছরের মেয়েকে বিয়ে–সব কিছু নিয়েই নীতিপুলিশি (moral policing) করেছে নেটমাধ্যমের নাগরিকরা। কিন্তু এ সবের মধ্যে বেশ ভাল আছেন কাঞ্চন-শ্রীময়ী। জমিয়ে সংসার শুরু করেছেন। কাঞ্চনকে পেয়ে শ্রীময়ী ভীষণ খুশি। কাঞ্চনও। সকলকে ধন্যবাদ জানিয়েছেন। হেটারদেরও ‘থ্যাঙ্ক ইউ’ বলেছেন। সমালোচনার মধ্যেই তাঁদের নিজ-নিজ ‘প্রেমিক-প্রেমিকা’র সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন। হ্যাঁ! প্রেমিক-প্রেমিকা… তাঁদের প্রেমিক-প্রেমিকাও আছেন। চারজনে একই বাড়িতে থাকছেনও।

২৫ মার্চ দোল। এই দিন কাঞ্চন তাঁদের নাকতলার বাড়িতে থাকবেন কাঞ্চন- শ্রীময়ী। দোল খেলবেন না তাঁরা। শ্রীময়ীর রঙে অ্যালার্জি। কাঞ্চনও রং মেখে দোল খেলেন না। কিন্তু এই দিন তাঁদের বাড়িতে চারজন রং মাখাবেন একে-অপরকে। কাঞ্চন-শ্রীময়ী এবং তাঁদের ‘প্রেমিক-প্রেমিকা’। এই দুই ব্যক্তি দল খেলবেন কাঞ্চন শ্রীময়ীর সঙ্গে। জানেন কি সেই প্রেমিক-প্রেমিকা কারা?

সদ্য বিবাহিত কাঞ্চন-শ্রীময়ীর সোশ্যাল মিডিয়া লাইভে এসে সেই প্রেমিক-প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। সেই লাইভে কাঞ্চনই পরিচয় করিয়ে দিয়েছেন সেই প্রেমিক-প্রেমিকার সঙ্গে। আসন্ন দোলে তাঁদের কী পরিকল্পনা শেয়ার করছিলেন। শ্রীময়ী বলেছেন, “আমার তো আবার রঙে অ্যালার্জি।” কাঞ্চন বললেন, “আমি বাড়িতে আমার প্রেমিক-প্রেমিকার সঙ্গে দোল কাটাব।” তারপর আবার বলেছেন, “আমাদের প্রেমিক-প্রেমিকা হলেন রাধা-গোবিন্দ।” কাঞ্চনের বাড়িতে রাধা-গোবিন্দ প্রতিষ্ঠিত। দোল মানেই কৃষ্ণের আরাধনা। ফলে, এই দিন রাধা-কৃষ্ণের সেবা করেই দোল উৎসব পালন করবেন কাঞ্চন-শ্রীময়ী।

অদ্ভুতভাবে শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন কাঞ্চন। এক বিধায়ক বন্ধুর বাড়িতে গিয়ে কাঞ্চনের হাতে এসেছিলেন রাধা-গোবিন্দ। বাড়িতে এনে তাঁদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন কাঞ্চন। সেই থেকে পুজো চলছে। সেই রাধা-গোবিন্দর নিজে হাতে পুজো করেন শ্রীময়ী। পুজোর সমস্ত জোগাড় করেন তিনিই। নিজে হাতে ভোগ রান্না করেন। শ্রীময়ীর এই রূপ দেখে মুগ্ধ কাঞ্চনও। বড় মুখ করে TV9 বাংলাকে বলেছেন, “আমার স্ত্রী পাক্কা হোমমেকার। ওই তো বাড়িতে আমার রাধা-গোবিন্দর খেয়াল রাখে।”

Follow Us