AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক মাসও বাকি নেই, পিয়া সেনগুপ্তর সঙ্গে আর কাকে প্রস্তাব বিগ বস-এ?

৩০ অগাস্ট থেকে নাকি ছোটপর্দায় দেখা যাবে বাংলার 'বিগ বস'। সৌরভ গঙ্গোপাধ্যায় এবার শো সঞ্চালনার দায়িত্বে। কে-কে থাকবেন 'বিগ বস'-এর ঘরে, তা জানার আগ্রহ রয়েছে টলিপাড়ায়। এই শো-এ যাওয়া মানেই বাড়ি থেকে দূরে বিগ বস-এর ঘরে বন্দি। সঙ্গে ফোন নেই হাতের কাছে। কেউ থাকবেন কয়েক সপ্তাহ, কেউ থাকবেন তিন মাস। তা হলে যিনি যাবেন, তাঁর এতক্ষণে সব দিক গুছিয়ে তৈরি হয়ে যাওয়ার কথা। কিন্তু টলিপাড়ায় চর্চা, তেমনটা এখনও হয়নি।

এক মাসও বাকি নেই, পিয়া সেনগুপ্তর সঙ্গে আর কাকে প্রস্তাব বিগ বস-এ?
| Updated on: Jul 30, 2026 | 1:42 PM
Share

৩০ অগাস্ট থেকে নাকি ছোটপর্দায় দেখা যাবে বাংলার ‘বিগ বস’। সৌরভ গঙ্গোপাধ্যায় এবার শো সঞ্চালনার দায়িত্বে। কে-কে থাকবেন ‘বিগ বস’-এর ঘরে, তা জানার আগ্রহ রয়েছে টলিপাড়ায়। এই শো-এ যাওয়া মানেই বাড়ি থেকে দূরে বিগ বস-এর ঘরে বন্দি। সঙ্গে ফোন নেই হাতের কাছে। কেউ থাকবেন কয়েক সপ্তাহ, কেউ থাকবেন তিন মাস। তা হলে যিনি যাবেন, তাঁর এতক্ষণে সব দিক গুছিয়ে তৈরি হয়ে যাওয়ার কথা। কিন্তু টলিপাড়ায় চর্চা, তেমনটা এখনও হয়নি।

কিছুজন একেবারে প্রস্তুত। তবে বেশ কয়েকটি নাম নিয়ে এখনও চর্চা চলছে। ইমপা-র প্রাক্তন সভাপতি, অভিনেত্রী পিয়া সেনগুপ্তর কাছে বিগ বস হাউজে যাওয়ার প্রস্তাব গিয়েছে। চূড়ান্ত হয়নি বিষয়টা। তবে দেখা যেতেই পারে তাঁকে বিগ বস-এর বাড়িতে। সম্প্রতি ইমপা থেকে পদত্যাগ করেছেন তিনি। ইমপা-তে থাকা অবস্থায় রতন সাহা, শতদীপ সাহার সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল পিয়ার। দু’ পক্ষের মধ্যে প্রায় হাতাহাতির অবস্থা হয়। কিন্তু জুন মাসেই ইমপা-তে পদত্যাগপত্র পাঠিয়ে দেন পিয়া। বিগ বস হাউজে পিয়াকে দেখা গেলে কি শতদীপ সাহাকেও দেখা যাবে? এমন প্রশ্ন ছুড়ে দিলেন টলিপাড়ার একজন।

অভিনেতা জীতু কমলের কাছে বিগ বস করার প্রস্তাব গিয়েছে বলে খবর। প্রাথমিক পর্যায়ে নাকি সম্মতি দেননি তিনি। তবে শেষ পর্যন্ত কী হয়, দেখার অপেক্ষা। অন্যদিকে সৌরভ দাস প্রস্তাব পেয়েছেন বলে খবর। তাই এই নামগুলোর দিকে নজর রাখা যেতে পারে, এই একটা মাস। শেষ পর্যন্ত বিগ বস-এর ঘরে কাকে-কাকে দেখা যাবে, সেটা কিন্তু শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকেই জানতে হবে। বাকি সবই আপাতত জল্পনা।

Follow Us