AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন রুক্মিনীকে জীবনে বিশেষ জায়গা দিয়েছেন দেব? কারণ জানালেন নিজেই

Relationship: অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করেছিলেন অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দেবের নায়িকা হিসেবেও অভিনয় করেছেন রচনা। রচনা প্রশ্ন তুলেছিলেন, “রুক্মিণীর মধ্যে দেব এমন কী দেখলেন, যা অন্য কারও মধ্যে তিনি দেখতে পেলেন না।”

কেন রুক্মিনীকে জীবনে বিশেষ জায়গা দিয়েছেন দেব? কারণ জানালেন নিজেই
| Updated on: Dec 19, 2024 | 2:31 PM
Share

অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও দেব, একে অন্যের সঙ্গে জুটি বেঁধে পর্দায় একাধিকবার ঝড় তুলেছেন। তাঁর সঙ্গে বিশেষ বন্ধুত্ব অভিনেতা-পরিচালক-প্রযোজক দেবের। তাঁদের অফ-স্ক্রিন জুটিকে ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। তা নিয়ে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করেছিলেন অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দেবের নায়িকা হিসেবেও অভিনয় করেছেন রচনা। রচনা প্রশ্ন তুলেছিলেন, “রুক্মিণীর মধ্যে দেব এমন কী দেখলেন, যা অন্য কারও মধ্যে তিনি দেখতে পেলেন না।”

‘অপুর সংসার’ টকশো-এ উঠে এসেছিল এই প্রশ্ন। ইন্ডাস্ট্রির অপু, তথা শাশ্বত চট্টোপাধ্যায় ছিলেন সঞ্চালক। আমন্ত্রিত রচনা জিজ্ঞেস করেছিলেন, রুক্মিণীর মধ্যে এমন কী দেখেছেন দেব? পরবর্তীতে সেই একই টক শো-এ দেব এবং রুক্মিণী যখন আমন্ত্রিত হয়ে আসেন, রচনার প্রশ্ন দেবের সামনে তুলে ধরেন শোয়ের সঞ্চালক শাশ্বত। একটুও না ভেবে দেব জবাবে বলেছিলেন, “অনেক সময় স্বার্থ ছাড়াই মিশতে ভাল লাগে।” পরোক্ষভাবে এও জানিয়েছিলেন, রুক্মিণীকে দেখে তাঁর মনে হয়ে ছিল তাঁকে যেন তিনি অনেকদিন ধরে চেনেন।

রুক্মিণীকে একটি ক্লাবের বাইরে প্রথম দেখেছিলেন দেব। এক নামী প্রযোজক তখন পরবর্তী ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। রুক্মিণীকে দেখে তাঁকে নায়িকা করা যেতে পারে বলে মনে হয়েছিল দেবের। সেই থেকে আলাপ। দুই তারকার বন্ধুত্ব। ‘ককপিট’, ‘চ্যাম্প’, ‘কবীর’-এর মতো নানা ছবিতে তাঁরা একসঙ্গে কাজও করেছেন। প্রেমিকা হিসেবে রুক্মিণীকে চোখে হারান দেব। রুক্মিণীও প্রেমিকের ভাল-মন্দে পাশে থাকেন। একটা লম্বা সময় সম্পর্কের কথা স্বীকার করতেন না। কিন্তু পরবর্তীকালে খোলাখুলিই স্বীকার করেন তাঁরা একে-অপরের।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?