AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নায়িকাদের কাছে পেলেই কেন গায়ে ঢলে পড়েন ওরি? গোপন কথা ফাঁস করলেন আরেক নায়িকা

সম্প্রতি এক খোলামেলা আড্ডায় উর্বশী তাঁদের বন্ধুত্বের শুরুর দিনগুলোর কথা মনে করেন। তিনি জানান, দুবাইয়ে এক ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের আবহে ওরি’র সঙ্গে তাঁর প্রথম মোলাকাত। এরপর এক আফটার-পার্টিতে উর্বশীর ‘ডাকু মহারাজ’ ছবির একটি গানের তালে নাচতে দেখা যায় ওরিকে।

নায়িকাদের কাছে পেলেই কেন গায়ে ঢলে পড়েন ওরি? গোপন কথা ফাঁস করলেন আরেক নায়িকা
| Updated on: Jun 22, 2026 | 1:31 PM
Share

বলিউডের তারকা-সন্তানদের বৃত্তে অত্যন্ত পরিচিত মুখ সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরহান আওয়াত্রামানি, ওরফে ওরি। জাহ্নবী কাপুর, সারা আলি খান, অনন্যা পাণ্ডে কিংবা সুহানা খান—বি-টাউনের প্রথম সারির তারকাদের আড্ডায় ওরি অপরিহার্য। স্বাভাবিকভাবেই অনুরাগী ও নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, ওরির ঠিক কোন ম্যাজিকে মজে থাকেন এই বলি-সুন্দরী ও তারকাকন্যারা? এবার সেই অন্দরমহলের রহস্যেরই হদিশ দিলেন অভিনেত্রী উর্বশী রাওতেলা।

সম্প্রতি এক খোলামেলা আড্ডায় উর্বশী তাঁদের বন্ধুত্বের শুরুর দিনগুলোর কথা মনে করেন। তিনি জানান, দুবাইয়ে এক ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের আবহে ওরি’র সঙ্গে তাঁর প্রথম মোলাকাত। এরপর এক আফটার-পার্টিতে উর্বশীর ‘ডাকু মহারাজ’ ছবির একটি গানের তালে নাচতে দেখা যায় ওরিকে। উর্বশীর কথায়, ওরি শুধু নাচেননি, গানে যে নাচের কোরিওগ্রাফি ছিল, তা-ও হুবহু রপ্ত করে নিয়েছিলেন। সেই মজার নাচের ঝলক সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের সখ্যতার শুরু।

কেন অভিনেত্রীদের চোখে এতখানি ভরসার পাত্র ওরি?

উর্বশীর দাবি, ওরির সবচেয়ে বড় ইউএসপি (USP) হলো তাঁর সততা এবং কথা গোপন রাখার অদ্ভুত ক্ষমতা। গ্ল্যামার দুনিয়ায় যেখানে ব্যক্তিগত জীবনের সমীকরণ দ্রুত বদলে যায়, সেখানে ওরি যেকোনো সম্পর্কের ক্ষেত্রে দারুণ বিশ্বস্ত।

উর্বশী বলেন, “ও বড্ড সৎ এবং নির্ভরযোগ্য একজন বন্ধু। ওর এই বিশ্বস্ততা আমাকে ওর প্রতি আরও শ্রদ্ধাশীল করে তুলেছে। ওর সান্নিধ্যে আমি নিজেকে নিরাপদ মনে করি। আমি এটা নিশ্চিতভাবে জানি যে, ওরিকে বলা আমার কোনো গোপন বা ব্যক্তিগত কথা কখনোই তৃতীয় কোনো কান পর্যন্ত পৌঁছাবে না। সেটা আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এমন একনিষ্ঠ বন্ধু সত্যিই প্রত্যেকের জীবনে একজন করে থাকা দরকার।”

পেশাগত জীবনের দিকে তাকালে, গত বছর অর্থাৎ ২০২৫ সালে উর্বশীকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ডাকু মহারাজ’ ছবিতে। আপাতত তাঁর ঝুলিতে রয়েছে বেশ কিছু নতুন প্রজেক্ট, যার মধ্যে অন্যতম চর্চিত ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সুপারহিট ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় কিস্তিতে দেখা যাবে এক ঝাঁক তারকাকে, যার মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ারসি এবং সুনীল শেট্টি। বিগ-বাজেটের এই মাল্টিস্টারার ছবিটি চলতি মাসের ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Follow Us