AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Card: ক’দিন রেশন তোলেননি? ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যেতে পারে রেশন কার্ড!

Ration Card Deactivation: জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে যাদের রেশন কার্ড ব্যবহার করা হয়নি, সেই রেশন কার্ডগুলিকে নিষ্ক্রিয় রেশন কার্ড বা সাইলেন্ট রেশন কার্ড হিসাবে গণ্য করা হবে। এই রেশন কার্ডগুলিই ১ অক্টোবর থেকে অচল হয়ে যাবে।

Ration Card: ক'দিন রেশন তোলেননি? ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যেতে পারে রেশন কার্ড!
প্রতীকী চিত্র।Image Credit: PTI
| Updated on: Sep 21, 2026 | 2:10 PM
Share

নয়া দিল্লি: বাড়িতে রেশন কার্ড (Ration Card) আছে, অথচ মাসের পর মাস রেশন তোলেন না? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। এই কাজ না করলে, ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড। কাদের কাদের রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে? কার্ড চালু রাখতেই বা কী করতে হবে? জেনে নিন এখনই-

যদি কোনও রেশন কার্ড হোল্ডার পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম শপ বা পিডিএস দোকান থেকে মাসের পর মাস রেশন না তোলেন, তাহলে সরকার কিন্তু সেই রেশন কার্ডকে বন্ধ করে দিতে পারে। ১ অক্টোবর থেকেই এই নিয়ম চালু হচ্ছে।

কাদের কার্ড বন্ধ হয়ে যাবে?

জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে যাদের রেশন কার্ড ব্যবহার করা হয়নি, সেই রেশন কার্ডগুলিকে নিষ্ক্রিয় রেশন কার্ড বা সাইলেন্ট রেশন কার্ড হিসাবে গণ্য করা হবে। এই রেশন কার্ডগুলিই ১ অক্টোবর থেকে অচল হয়ে যাবে। একমাত্র যাদের প্রয়োজন, সেই সকল উপভোক্তাই যাতে রেশনের সুবিধা পান, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই এই নিয়ম চালু করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, যে সকল গ্রাহকরা টানা ছয় মাস বা তার বেশি সময় ধরে রেশন তোলেননি, তাদের রেশন কার্ড ১ অক্টোবর থেকে সাময়িকভাবে ডি-অ্যাক্টিভেট করে দেওয়া হবে।

সাইলেন্ট কার্ড হোল্ডার কারা?

যারা ছয় মাস বা তার বেশি সময় ধরে রেশন দোকান থেকে কোনও কিছু নেননি বা রেশন তোলেননি, তাদেরই সাইলেন্ট কার্ড হোল্ডার হিসাবে গণ্য করা হবে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, অনেকে রেশন কার্ড তৈরি করেছেন অন্যান্য সরকারি পরিষেবা পাওয়ার জন্য। তারা পিডিএস সিস্টেমের মাধ্যমে রেশন নেন না। এই ধরনের গ্রাহকদের চিহ্নিত করতে এবং অযোগ্য কার্ড হোল্ডারদের এই পরিষেবা থেকে বাদ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্ড অ্যাকটিভ রাখতে চাইলে কী করতে হবে?

রেশন কার্ড সক্রিয় বা অ্যাকটিভ রাখার জন্য গ্রাহকদের ২১ সেপ্টেম্বরের মধ্যে রেশন তুলতে বলা হয়েছে। রেশন কার্ড সক্রিয় রয়েছে কি না, তা স্থানীয় ডিলার বা রাজ্যের খাদ্য কর্পোরেশনের কাছে গেলেই জানা যাবে।

কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কী করবেন?

১ অক্টোবর থেকে যদি রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তবে সেই সব গ্রাহকরা আরও একবার সুযোগ পাবেন রেশন কার্ড সক্রিয় করার। সূত্রের খবর, ১ অক্টোবর থেকে ১ জানুয়ারি ২০২৭ সাল পর্যন্ত গ্রাহকদের ই-কেওয়াইসির মাধ্যমে রেশন কার্ড ফের সক্রিয় করতে পারবেন।

Follow Us