AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra: ‘রান্না বা ঘর গোছানো মহিলাদের কাজ নয়’, কেন হঠাৎ এমন বললেন প্রিয়াঙ্কা চোপড়া?

Priyanka Chopra Speech: সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং ঘরোয়া কাজকর্ম নিয়ে চলে আসা পুরনো ও সেকেলে ধ্যানধারণার গণ্ডি পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন অভিনেত্রী। তিনি যুক্তি দেন, লিঙ্গের ভিত্তিতে ঘরের কাজ ভাগ করে দেওয়ার কোনও মানেই হয় না, কারণ এই দক্ষতাগুলো দৈনন্দিন জীবনেরই অংশ।

Priyanka Chopra: 'রান্না বা ঘর গোছানো মহিলাদের কাজ নয়', কেন হঠাৎ এমন বললেন প্রিয়াঙ্কা চোপড়া?
| Updated on: Jun 25, 2026 | 1:38 PM
Share

ঘরের টুকিটাকি কাজ বা গৃহস্থালির দায়িত্ব কখনওই লিঙ্গভিত্তিক হতে পারে না— এবার এই বিষয়েই অত্যন্ত কড়া ও স্পষ্ট বার্তা দিলেন বিশ্বখ্যাত ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ‘কান লায়ন্স’ (Cannes Lions)-এর মঞ্চে দাঁড়িয়ে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা সাফ জানিয়ে দিলেন, রান্না করা বা ঘর পরিষ্কার করার মতো কাজগুলো শুধুমাত্র মহিলাদের কাঁধেই বর্তায়— এই প্রাচীন ও সনাতন মানসিকতা ঝেড়ে ফেলার সময় এসেছে।

আলোচনাসভায় প্রিয়াঙ্কা জোর দিয়ে বলেন, প্রতিদিনের ঘরের কাজগুলো আসলে কোনও লিঙ্গের বিষয় নয়, বরং প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রাথমিক জীবন-দক্ষতা। পুরুষ বা নারী নির্বিশেষে প্রত্যেকেরই এই কাজগুলো শেখা উচিত। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, “ঘর পরিষ্কার করা কিংবা রান্না করা কেবল মহিলাদের কাজ নয়। এগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার সাধারণ লক্ষণ। লিঙ্গভেদের অজুহাত দিয়ে নিজের কুঁড়েমিকে আড়াল করবেন না।”

সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং ঘরোয়া কাজকর্ম নিয়ে চলে আসা পুরনো ও সেকেলে ধ্যানধারণার গণ্ডি পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন অভিনেত্রী। তিনি যুক্তি দেন, লিঙ্গের ভিত্তিতে ঘরের কাজ ভাগ করে দেওয়ার কোনও মানেই হয় না, কারণ এই দক্ষতাগুলো দৈনন্দিন জীবনেরই অংশ।

এদিন ঘরকন্নার পাশাপাশি বিনোদন জগতে প্রযুক্তির বিপ্লব নিয়েও মুখ খোলেন পিগি চপস। তাঁর মতে, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাওয়ার পথ অনেকটাই সহজ হয়েছে। অতীতে চলচ্চিত্র জগতে পা রাখা কতটা কঠিন ছিল, তা স্মরণ করে প্রিয়াঙ্কা বলেন, “আগে যদি কেউ সিনেমা তৈরি করতে চাইতেন, তবে ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য তাঁকে হন্যে হয়ে নির্দিষ্ট কোনও বিভাগ বা পথ খুঁজতে হতো। চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পাওয়া তখন সত্যিই ভীষণ কঠিন কাজ ছিল। তবে এখন পরিস্থিতিটা বদলেছে। গোটা বিশ্ব এখন হাতের মুঠোয়।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত