AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কমেছে চাহিদা? কাজ পাচ্ছেন না রেখা! কেন ক্যামেরার সামনে নেই তিনি…

Rekha: অমিতাভ বচ্চন শাবানা আজমি একের পর এক কাজ করে চলেছেন। সেই তালিকায় কি তবে রেখা আর থাকবেন না! আর কি কোনওদিনই ছবি করবেন না তিনি? তাঁর ভক্তরা আজও এ প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন।

কমেছে চাহিদা? কাজ পাচ্ছেন না রেখা! কেন ক্যামেরার সামনে নেই তিনি...
| Updated on: Feb 12, 2025 | 8:00 PM
Share

২০১৪ সালের পর আর পর্দায় ফেরেননি অভিনেত্রী রেখা। কেরিয়ারে একের পর এক সুপারহিট ছবি যিনি উপহার দিয়েছেন, হঠাৎ করে বলিউড থেকে কীভাবে বিমুখ হলেন তিনি? তবে কি ছবির প্রস্তাব গেল না তাঁর দরজায়, নাকি তিনি নিজেকে পরিকল্পিতভাবে সরিয়ে রেখেছেন সিনেমা জগত থেকে? এ প্রশ্নের উত্তর খুঁজছেন বহুদিন ধরেই তাঁর ভক্তরা। তাঁকে নয় বছর ধরে কেন পর্দার সামনে দেখা গেল না…। অথচ অমিতাভ বচ্চন শাবানা আজমি একের পর এক কাজ করে চলেছেন। সেই তালিকায় কি তবে রেখা আর থাকবেন না! আর কি কোনওদিনই ছবি করবেন না তিনি? তাঁর ভক্তরা আজও এ প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। যদিও খুব একটা কৌতুহল সৃষ্টি না করেই, এ প্রশ্নের উত্তর নিজেই দিলেন এবার রেখা।

স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ছবি করবেন না এমন কোন সিদ্ধান্ত নেননি। ছবিতে কাজ তিনি করতেই পারেন, কিছু শর্ত আছে। প্রয়োজন সঠিক চরিত্র। ছবির প্রস্তাব পাচ্ছেন না এমন নয়, তবে কোনটা তিনি করবেন, আর কোনটা করবেন না, এই সিদ্ধান্ত একমাত্র তিনিই নেবেন। মনের মতো সেই স্ক্রিপ্ট আজও তাঁর হাতে পৌঁছায়নি। রেখার কথায় তিনি আজও অপেক্ষায় রয়েছেন। তাঁর মতো কোনও চরিত্র যদি সৃষ্টি হয়, তবে সে চরিত্র তাঁকে ঠিক খুঁজে বার করবে বলেই বিশ্বাস অভিনেত্রীর। ফলে রেখার ভক্তদের মন খারাপের কোনও কারণ নেই। যে কোনও মাধ্যমেই তিনি ফিরতে রাজি আছেন বলে সাফ জানিয়ে দেন। কাজ তিনি করতে চান, কাজ তিনি ভালবাসেন। সমস্যা একটাই মনের মতো চরিত্র না হলে এখন আর ছবি করতে চান না অভিনেত্রী। সেই কারণেই ফিরিয়েছেন অনেক ছবির প্রস্তাব। আর অপেক্ষায় আছেন মনের মতো এমন কোনও গল্পের, যেখানে কেবল তাঁকেই মানায়। এখন দেখার, আগামী কোন ছবির কোন চরিত্রে রেখা নিজেকে ফুটিয়ে তুলতে আগ্রহী হয়।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?