AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘…একটু বিশ্রাম দরকার’, কী এমন হল শাহরুখ খানের? ভাল আছেন তো!

Shah Rukh Khan: একবার অনুপম খেরকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসতে হাসতে তিনি বলেছিলেন 'আমিই বলিউডের শেষ স্টার'। কথাটা যেন সত্যি প্রমাণিত হতে শুরু করে দিয়েছে।

'...একটু বিশ্রাম দরকার', কী এমন হল শাহরুখ খানের? ভাল আছেন তো!
| Edited By: | Updated on: May 04, 2024 | 1:30 PM
Share

শাহরুখ খান, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক দাপুটে ছবি তাঁর ঝুলিতে। যদিও শুরুর লড়াইটা কিছু কম ছিল না। তবে কোনওদিন হাল ছাড়েননি শাহরুখ খান। কেরিয়ার, স্বপ্নের পিছু ছাড়েননি কোনওদিন। একটা সময় তাঁর জীবন পাল্টাতে শুরু করে। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন বলিউডের বাদশা। যেখানে কেবল তাঁরই রাজত্ব চলে। একবার অনুপম খেরকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসতে হাসতে তিনি বলেছিলেন ‘আমিই বলিউডের শেষ স্টার’। কথাটা যেন সত্যি প্রমাণিত হতে শুরু করে দিয়েছে। দিন দিন কিং খান যেভাবে দর্শক মনে জায়গা করে নিয়েছে, তা কোথাও গিয়ে প্রমাণ করে, তিনি সত্যি দিল কা বাদশা। সেই শাহরুখের ছবি পর পর ফ্লপ হবে তা কে জানত?

একটা সময় একের পর এক ছবি ফ্লপ হতে দেখা যায়। যা মেনে নিতে পারেননি তিনি। তারপরই শুরু হয় বিরতি, তিনি নিজেকে সরিয়ে নেন বলিউড থেকে। ছবি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। স্থির করেছিলেন তিনি রেস্তোরাঁর ব্যবসা করবেন। আদপে তা করেননি। কারণ পরিবারের সাপোর্টে তিনি ফিরে এসেছিলেন ফ্লোরে, আর সেই কামব্যাক এতটাই ধামাকার সঙ্গে হয় যে নতুন করে আর বলার প্রয়োজন পড়ে না।

তবে কেন আবার বিরতি? সম্প্রতি শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেন, ”গত ববছর আমার পর পর তিন ছবি মুক্তি পেয়েছে। মানে বুঝতেই পারছেন, আমি একেবারে সময় পাইনি। তাই এবার একটু বিশ্রাম নিচ্ছি। আমি আমার টিমকে কথা দিয়েছি, যে এবার সব ম্যাচ আমি দেখব। তাই করতে পারছি। কারণ একটাই, আমার এখন কোনও শুটিং নেই। আমার কোনও তাড়া নেই। আগামী ছবির কাজ শুরু হবে জুলাই কিংবা অগাস্টে। তিনটি ছবি পর পর করে সামান্য ক্লান্ত হয়ে গিয়েছি। তাই একটু বিরতিতে আছি এখন।” ফলে চিন্তার কোনও কারণ নেই, তিনি শারিরিকভাবেও সুস্থ ও অভিনয়ও ছাড়ছেন না।

Follow Us