AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Encounter: ২৪ ঘণ্টার মধ্যে দু’বার, গাইঘাটার পর ধুলিয়ানেও এনকাউন্টার! ভরদুপুরে পুলিশের গুলিতে শেষ সামাউন শেখ

Dhuliyan Encounter: পরপর এরকই ঘটনা রাজ্যে। ভোররাতে গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধর্ষণে অভিযুক্ত যুবকের। আর মঙ্গলবার দুপুরেই অর্থাৎ প্রায় ১২ ঘণ্টার তফাতে ফের একই ঘটনা। এবার মুর্শিদাবাদের ধুলিয়ান। পুলিশের গুলিতে মৃত সামাউন শেখ।

Murshidabad Encounter: ২৪ ঘণ্টার মধ্যে দু'বার, গাইঘাটার পর ধুলিয়ানেও এনকাউন্টার! ভরদুপুরে পুলিশের গুলিতে শেষ সামাউন শেখ
অভিযুক্ত সামাউন শেখImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2026 | 4:58 PM
Share

ধুলিয়ান: গাইঘাটার পর এবার মুর্শিদাবাদ (Murshidabad)। মঙ্গলবার ভোরের পর দুপুরে ফের এনকাউন্টারের (Encounter) ঘটনা। ধুলিয়ানে খুনে অভিযুক্ত যুবকের গায়ে লাগল পুলিশের গুলি। সুজিত মণ্ডল নামে বিজেপি নেতাকে কুপিয়ে খুন করার ঘটনায় অভিযোগ উঠেছিল মাস দুয়েক আগে। এনকাউন্টারে সেই ঘটনার অন্যতম অভিযুক্ত সামাউন শেখের মৃ্ত্যু হয়েছে বলে খবর।

মুর্শিদাবাদের ধুলিয়ান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, সুজিত মণ্ডল খুনর ঘটনার পুনর্নিমানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল সামাউনকে। সেখানেই পুলিশের হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে ওই অভিযুক্ত পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তখনই সামাউনকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ওই অভিযুক্তের।

দু’মাস আগে সুজিত মণ্ডলকে ধুলিয়ান বাজার এলাকায় খুন করা হয়েছিল বলে অভিযোগ। খুন করে ওই বিজেপি নেতার দেহের একেকটি টুকরো একেকটি জায়গায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সামাউনের নাম। তবে রাস্তায় এনকাউন্টার হয়নি। এলাকার একটি হোটেলের ঘরে পুনর্নির্মান করা হচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় সামাউনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার কথা আগেও উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সেপ্টেম্বর মাসে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানিয়েছিলেন, সুজিতকে পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ‘আমরা সিরিয়াসলি নিয়েছি’ বলে মুখ্যমন্ত্রী এই ঘটনার দায়িত্বভার সিআইডি-র হাতে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

এদিন ভোররাতে গাইঘাটায় ধর্ষণে অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। সেখানেও ঘটনার পুনর্নিমাণ করতে যেতেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?