AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২০ বছর পর আবারও কাছাকাছি ইমরান-মল্লিকা, ভক্তদের স্মৃতিতে ‘মার্ডার’ শিহরণ

Bollywood Controversy: পরবর্তীতে প্রকাশ্যে শুরু হয়ে যায় কাদা ছোড়াছুড়ি। একে অন্যের নামে নানান কু-কথা প্রকাশ্যে বলতে থাকেন তাঁরা। তারপর সেই যে দূরত্ব বাড়ে আর এই জুটিকে পাশাপাশি দেখা যায়নি দীর্ঘ কুড়ি বছর।

২০ বছর পর আবারও কাছাকাছি ইমরান-মল্লিকা, ভক্তদের স্মৃতিতে 'মার্ডার' শিহরণ
| Updated on: Apr 12, 2024 | 12:34 PM
Share

‘মার্ডার’ বলিউডের এই ছবি একটা সময় ঝড় তুলেছিল দর্শক মনে। ইমরান হাসমি ও মল্লিকা শেরাওয়াত, যে জুটির মধ্যে থাকা রসায়ন আগুন ধরিয়েছিল পর্দায়। যদিও এই হট জুটি দীর্ঘদিন চর্চার কেন্দ্রে জায়গা করে থাকার সত্বেও একটা সময় তাঁদের আর একসঙ্গে পাওয়া পেল না দর্শক। অনেকেই হয়তো জানেন না তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ মোটেও ভাল ছিল না। ছবি শুট চলাকালিন তাঁরা একে অন্যের সঙ্গে ঠিকমতো কথাও বলতেন না। পরবর্তীতে প্রকাশ্যে শুরু হয়ে যায় কাদা ছোড়াছুড়ি। একে অন্যের নামে নানান কু-কথা প্রকাশ্যে বলতে থাকেন তাঁরা। তারপর সেই যে দূরত্ব বাড়ে আর এই জুটিকে পাশাপাশি দেখা যায়নি দীর্ঘ কুড়ি বছর।

অবশেষে হল অপেক্ষার অবসান। বলিউডে সম্প্রতি এক রিসেপশন পার্টিতে এবার একে অন্যের দিকে হাত বাড়িয়ে দিলেন তাঁরা। একে অন্যকে দেখে হাসিমুখে মিটিয়ে দিলেন সমস্ত বিভেদ। পাশাপাশি দাঁড়িয়ে পোজও দিলেন এই জুটি। ছবি সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়া শোরগোল তুঙ্গে। সকলেরই একটাই দাবি, আবারও কি এই জুটি পর্দায় ফিরে আসতে পারেন না? যদিও তাঁরা একসঙ্গে কাজ করবেন কি না, সে বিষয়ে এখনও কোনও খবর বলিউডের অন্দরমহলে জায়গা করে নেয়নি। তবে জুটিকে কুড়ি বছর পর একসঙ্গে দেখে আবারও যেন নস্টালজিয়া নেটপাড়া। এই সাহসী জুটি একটা সময় যেভাবে পর্দায় ঝড় তুলেছিলেন তা আজও শিহরণ জাগায় দর্শকদের মনে। সেই কেমিস্ট্রি আবারও ফিরে পেতে মরিয়া দর্শকেরা। যদিও ইমরান হাসমি এখন পাল্টেছেন তাঁর ছবির জ্যঁর।

Follow Us