AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

England Cricket: প্রায় ৬২৭ কোটি টাকার ক্ষতি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের, নেপথ্যে ভারত?

ECB Loss Amount: আইসিসি ২০২৭ সালে ১২টি পূর্ণসদস্য দেশকে যে সম্প্রচার স্বত্বের অর্থ দেওয়ার কথা বলেছিল, তা আপাতত আটকে রেখেছে। এর ফলে আরও বিপাকে ইসিবি। যদিও, ২০২৫ সালে ১২.৬ মিলিয়ন পাউন্ড টাকা পেয়েছিল ইসিবি। তবে সেই সময়েই তারা আর্থিক ক্ষতির আশঙ্কা করেছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হতে চলেছে।

England Cricket: প্রায় ৬২৭ কোটি টাকার ক্ষতি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের, নেপথ্যে ভারত?
ইংল্যান্ড ক্রিকেটImage Credit: Getty Images
| Updated on: Nov 09, 2026 | 11:47 AM
Share

লন্ডন: বড়সড় ক্ষতির মুখে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরে ইসিবি-র লোকসানের অঙ্কটি ছুঁয়েছে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৬২৭ কোটি টাকার কাছাকাছি)। যদিও এই লোকসানের অঙ্ক কমে ৪৩৯ কোটি টাকা বা ৩৫ মিলিয়ন পাউন্ড হতে পারে বলে মনে করছে ইসিবি।

কেন এই ক্ষতির মুখে ইসিবি?

দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, ইসিবি-র সম্ভাব্য আর্থিক ক্ষতির পিছনে রয়েছে বোর্ডের সম্প্রচার স্বত্ব থেকে আয়। এই আয়ের সবথেকে বড় অংশ নির্ভর করে কোন দেশ খেলতে আসবে, তার উপর। ভারতীয় দল খেলতে এলে সেখান থেকে অনেক টাকা কামায় ইসিবি। কিন্তু ২০২৭ সালে কোনও ভারত সফর না থাকার ফলে সেই আয়ে বড় ঘাটতি হতে পারে।

এছাড়া, আইসিসি ২০২৭ সালে ১২টি পূর্ণসদস্য দেশকে যে সম্প্রচার স্বত্বের অর্থ দেওয়ার কথা বলেছিল, তা আপাতত আটকে রেখেছে। এর ফলে আরও বিপাকে ইসিবি। যদিও, ২০২৫ সালে ১২.৬ মিলিয়ন পাউন্ড টাকা পেয়েছিল ইসিবি। তবে সেই সময়েই তারা আর্থিক ক্ষতির আশঙ্কা করেছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হতে চলেছে।

ভারতীয় বাজারের উপর ইংল্যান্ড ক্রিকেট অনেকটা আর্থিকভাবে নির্ভর। বর্তমানে সোনি পিকচার্সের সঙ্গে ইসিবির মোট চুক্তি আছে ৬ বছরের। এর মূল্য ভারতীয় টাকায় প্রায় ২,৩২৩ কোটি টাকা বা ১৮৫ মিলিয়ন পাউন্ড। ২০২৮ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হবে। এর আর্থিক ক্ষতির প্রভাব পড়বে কাউন্টি ক্রিকেটেও। কারণ, দেশের ১৮টি কাউন্টি দলের মধ্যে ১০টি দলই ক্ষতির সম্মুখীন হয়েছে। এই কাউন্টি দলগুলির আয়ের একটি বড় উৎস ইসিবি। ফলে, বোর্ড কম টাকা পেলে কম টাকা পাবে কাউন্টি দলগুলিও। যদিও, পরিস্থিতি সামাল দিতে আইসিসির সঙ্গে আলোচনা করছে ইসিবি। পাশাপাশি, ২০২৭ সালের ৩১ জানুয়ারি, ২০২৮ সাল অবধি থাকা সোনির চুক্তির বিষয়েও বাড়ানোর কথা ভাবছে। সব মিলিয়ে, শেষ অবধি এই আর্থিক ক্ষতি কত টাকার হয়, সেটাই দেখার বিষয়।

Follow Us