AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NZ VS IND: টেস্ট দলে নাম নেই, তবুও কেন কিউয়িভূমে থাকবেন ৩ ভারতীয় পেসার?

Indian Cricket Team: আগামী ১১ নভেম্বর থেকে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শিবির শুরু করবে ভারতীয় টেস্ট দল। কোটাক এও জানিয়েছেন, প্রধান কোচ গৌতম গম্ভীর ওডিআই এর পর দলের সঙ্গে থাকবেন, এবং তিনি ও বোলিং কোচ মর্নি মরকেল চলে যাবেন ওয়েলিংটনে।

NZ VS IND: টেস্ট দলে নাম নেই, তবুও কেন কিউয়িভূমে থাকবেন ৩ ভারতীয় পেসার?
ভারতীয় ক্রিকেট দলImage Credit: PTI
| Updated on: Nov 09, 2026 | 11:40 AM
Share

অকল্যান্ড: চলছে ভারত বনাম নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ। ইতিমধ্যেই এই সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ভারত। তবে এই সিরিজের পরেই শুরু হবে টেস্ট সিরিজ। সেই দলে নাম নেই ৩ ভারতীয় পেসার, অর্শদীপ সিং, গুরনুর ব্রার ও আকিব নবির। তবুও ওডিআই সিরিজ শেষ হওয়ার পর এই ৩ পেসার দেশে ফিরবেন না। বরং টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাঁরা নিউজিল্যান্ডের দলের সঙ্গে থেকে যাবেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এর পিছনে কোন পরিকল্পনা করেছে বিসিসিআই? সেই বিষয়ে মুখ খুলেছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

কেন নিউজিল্যান্ডে থাকবেন দুই পেসার?

কোটাক জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতিতে সাহায্য করার জন্য অর্শদীপ, গুরনুর ও আকিব নবি দলের সঙ্গে নিউজিল্যান্ডে থাকবেন। কারণ, চলতি ওডিআই সিরিজে যে ধরণের পিচ ও পরিবেশ আছে, তা টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য কার্যকর। বিশেষ করে পেসারদের জন্য এই পরিস্থিতি যথেষ্ট সহায়ক।

তাঁর মতে, প্রথম ২ ওডিআই ম্যাচের পিচে যথেষ্ট সিম ও স্যুইং ছিল। এই পরিস্থিতিতে এই ৩ পেসার নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ওডিআই সিরিজের অভিজ্ঞতা থেকে নিউজিল্যান্ডের পরিবেশ, পিচের চরিত্র ও বলের ভবিষ্যৎ আচরণ সম্পর্কে ধারণা করেছে ভারত। এই অভিজ্ঞতা দলের প্রস্তুতিতে সাহায্য করবে। এবং এই ৩ পেসারের বল নেটে খেললে পিচ সম্বন্ধে একটি ধারণা পাবেন ভারতীয় দলের ব্যাটাররা।

আগামী ১১ নভেম্বর থেকে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শিবির শুরু করবে ভারতীয় টেস্ট দল। এই শিবির ও ৩ জন ক্রিকেটারের থেকে যাওয়াকেই চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখছে ভারতীয় দল। কোটাক এও জানিয়েছেন, প্রধান কোচ গৌতম গম্ভীর ওডিআই এর পর দলের সঙ্গে থাকবেন, এবং তিনি ও বোলিং কোচ মর্নি মরকেল চলে যাবেন ওয়েলিংটনে। তবে এই ৩ পেসারের ওডিআই সিরিজ খেলার অভিজ্ঞতা টেস্ট দলকে প্রস্তুতি নিতে সাহায্য করবে বলে মত কোটাকের।

Follow Us