AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sumit Roy Calcutta High court: ‘পুলিশ জোর করে স্বীকারোক্তি চাইছে’, স্বামীর হয়ে এবার হাইকোর্টে গেলেন সুমিতের স্ত্রী

Calcutta High court: গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। ডায়মন্ড-হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার পুলিশ জানায়, সাংসদ অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে জেরা করেই ওই টাকার সন্ধান মিলেছে।

Sumit Roy Calcutta High court: 'পুলিশ জোর করে স্বীকারোক্তি চাইছে', স্বামীর হয়ে এবার হাইকোর্টে গেলেন সুমিতের স্ত্রী
সুমিতের আর্জি খারিজImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2026 | 11:27 AM
Share

কলকাতা: কয়েকদিন আগে ডায়মন্ড-হারবারের (Diamond-Harbour) সরিয়ার মমতাপন্থী তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছিল কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, জেরা চলাকালীন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক (PA) সুমিত রায়কে জেরা করে জানতে পেরেছে। এই ঘটনার পর এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। স্বামীকে ফাঁসানোর জন্যই টাকা উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে। এমনই অভিযোগ করেছেন তিনি।

হাইকোর্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের স্ত্রীর বক্তব্য, নগদ টাকা উদ্ধারের সঙ্গে সুমিতকে জড়িত দেখানোর চেষ্টা করছে পুলিশ। অথচ উদ্ধার করা টাকার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ওই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন সুমিতের স্ত্রী। আদালত আগেই তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে সুস্মিতার মামলা শুনানি রয়েছে।

গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। ডায়মন্ড-হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার পুলিশ জানায়, সাংসদ অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে জেরা করেই ওই টাকার সন্ধান মিলেছে। যদিও, তা মানতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা পুলিশকে নিশানা করেন। তৃণমূল সাংসদের দাবি, পুলিশ পরিকল্পিত ভাবে ওই ঘটনা সাজিয়েছে। তাঁর আপ্তসহায়ক সুমিতকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও তাঁর অভিযোগ।

টাকা উদ্ধারের ঘটনায় এ বার স্বামী সুমিতের হয়ে হাইকোর্টে স্ত্রী সুস্মিতা রায়। তিনি পুলিশি হেফাজতে স্বামীর উপর নির্যাতনের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, পুলিশি হেফাজতে সুমিতকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা হয়েছে। এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন সুস্মিতা। পুরো ঘটনায় সিবিআই তদন্তের আবেদন করেছেন তিনি। সুমিতের স্ত্রীর আবেদন, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে অথবা, সিবিআইকে দিয়ে মামলার তদন্ত করানো হোক।

Follow Us