AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yami Gautam and Aditya Dhar: হিমাচলে পাকাপাকিভাবে থাকতে যাচ্ছেন ইয়ামি-আদিত্য? প্রকাশ্যে আসল সত্যি

Yami Gautam: হিমাচল প্রদেশে কি পাকাপাকিভাবে থাকতে চলেছেন ইয়ামি গৌতম এবং আদিত্য ধর? গোহরে ১০০ বছরের পুরনো বাড়ি কেনার জল্পনা নিয়ে অবশেষে মুখ খুলল পরিচালকের টিম। তারকা দম্পতির মুম্বই ত্যাগ নিয়ে কী বলেছেন তাঁরা?

Yami Gautam and Aditya Dhar: হিমাচলে পাকাপাকিভাবে থাকতে যাচ্ছেন ইয়ামি-আদিত্য? প্রকাশ্যে আসল সত্যি
জানুন বিস্তারিত
| Updated on: Oct 06, 2026 | 12:04 PM
Share

ইয়ামি গৌতম (Yami Gautam) এবং আদিত্য ধর কি চিরকালের মতো মুম্বই ছাড়ছেন? হিমাচল প্রদেশে পাকাপাকিভাবে সংসার পাততে চলেছেন তাঁরা? সম্প্রতি এমন খবরেই তোলপাড় ইন্টারনেট। তবে এবার এই জল্পনায় জল ঢালল পরিচালকের টিম। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মুম্বই ছেড়ে যাওয়ার কোনও পরিকল্পনাই এই তারকা জুটির নেই।

কী রটেছিল?

সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, হিমাচল প্রদেশকে নিজেদের স্থায়ী ঠিকানা বানানোর কথা ভাবছেন ইয়ামি ও আদিত্য। ওই রিপোর্টে বলা হয়, হিমাচল ইয়ামির নিজের রাজ্য। আর সেই টানেই নাকি গোহর অঞ্চলে একটি ১০০ বছরের পুরনো হেরিটেজ সম্পত্তি এবং ২৫ একর জমি কিনেছেন অভিনেত্রী। এই খবর সামনে আসতেই হু হু করে তা ছড়িয়ে পড়ে।

সত্যিটা ঠিক কী?

এই খবর ছড়িয়ে পড়ার পরেই এক সংবাদমাধ্যমের তরফ থেকে আদিত্য ধরের টিমের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচালকের প্রতিনিধিরা এই দাবিটিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। তাঁরা উলটে প্রশ্ন করেছেন, “একদমই না। কে এই সব গল্প ছড়াচ্ছে?” তাঁদের কথা থেকেই জলের মতো পরিষ্কার যে, হিমাচলে পাকাপাকিভাবে শিফট করার খবরটি নিছকই গুজব।

সাফল্যের শিখরে ইয়ামি-আদিত্য

আপাতত স্বামী-স্ত্রী দুজনেরই সময়টা দারুণ কাটছে। কিছুদিন আগেই ‘আর্টিকেল ৩৭০’ (Article 370) ছবির জন্য তাঁরা দুজনেই জাতীয় পুরস্কার পেয়েছেন। গত ২২ সেপ্টেম্বর গুজরাটে আয়োজিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর সম্মান উঠেছে ইয়ামির হাতে। অন্যদিকে, সেরা ফিচার ছবির প্রযোজক হিসেবে পুরস্কার পেয়েছেন আদিত্য।

এর পাশাপাশি বক্স অফিসেও আদিত্য ধরের রাজত্ব চলছে। তাঁর সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে আক্ষরিক অর্থেই ঝড় তুলেছে। মাত্র তিন মাসের ব্যবধানে রিলিজ করা এই দুটি ছবি বিশ্বজুড়ে একসঙ্গে ৩০০০ কোটি টাকার ব্যবসা করেছে।

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলেও নিজেদের ব্যক্তিগত জীবনকে বরাবরই ক্যামেরার আড়ালে রাখতে ভালোবাসেন তাঁরা। ২০১৯ সালে আদিত্য ধরের প্রথম পরিচালিত ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সেটে তাঁদের আলাপ। সেই আলাপ থেকেই প্রেম। এরপর ২০২১ সালে তাঁরা বিয়ে করেন। ২০২৪ সালে তাঁদের সংসারে এসেছে এক পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে বেদবিদ। বর্তমানে ইয়ামি তাঁর আগামী ছবি ‘নয়ী নভেলি’-র প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত। ছবিটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে।

Follow Us