AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোপনে বাড়ছে বেবিবাম্প, অন্তঃসত্ত্বার খবর এখনও লুকিয়ে ইয়ামি

Yami Pregnant: প্রসঙ্গত উড়ি ছবির সেটেই একে অন্যকে মন দিয়েছিলেন ২০১৯ সালে। তারপর থেকেই বাড়তে থাকে তাঁদের সম্পর্কের গভীরতা। তারপর ৪ জুন ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখা যায় জুটিকে।

গোপনে বাড়ছে বেবিবাম্প, অন্তঃসত্ত্বার খবর এখনও লুকিয়ে ইয়ামি
| Edited By: | Updated on: Feb 08, 2024 | 2:55 PM
Share

অধিকাংশ সময়ই সেলেবদের বিয়ের পরই শুনতে হয় সন্তান নেওয়ার প্ল্যান কি, সেই প্রশ্ন। কেউ ঢিলে ঢালা পোশাক পরা মানেই তিনি বেবিবাম্প লুকিয়ে রাখছেন। অধিকাংশ সময়ই এমন রটনা শোনা যায় সোশ্যাল মিডিয়ায়। তবে ইয়ামি গৌতমের ক্ষেত্রে তেমনটা সত্যি নয়। কারণ সত্যি তিনি মা হতে চলেছেন। সম্প্রতি প্রকাশ্যে এল সেই খবর। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার খবর তিনি বা তাঁর স্বামী আদিত্য ধর এখনও প্রকাশ্যে আনেননি। তবে গোপন সূত্রে খবর এবার সামনে আনল, হিন্দুস্থান টাইমস। তাদের রিপোর্চ অনুযায়ী ইয়ামি গৌতম এখন সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এক সূত্র অনুযায়ী খবর, ইয়ামি যখন থেকে জানতে পেড়েছেন, যে তিনি মা হতে চলেছেন, তবে থেকেই বিষয়টা নিয়ে ভীষণ সিরিয়াস। সম্ভাব্য মে মাসে জন্ম হতে চলেছে তাঁর সন্তানের। যদিও পরিবার এখন সম্পূর্ণ বিষয়টাকেই গোপনে রাখার চেষ্টা করছে।

অপর সূত্রে খবর, খুব শীঘ্রই এই জুটি তাঁদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনতে চলেছেন। বর্তমানে তিনি তাঁর আগামী থ্রিলারের প্রচারে ব্যস্ত। যার প্রযোজকও তিনি নিজে। এই কাজ শেষ হতেই খবর সামনে আনবেন বলে খবর। প্রকাশ্যে ইয়ামিকে যতবার দেখা যাচ্ছে, ততবারই তিনি দোপাট্টা দিয়ে তাঁর বেবিবাম্প ঢাকছেন বলেই খবর।

প্রসঙ্গত উড়ি ছবির সেটেই একে অন্যকে মন দিয়েছিলেন ২০১৯ সালে। তারপর থেকেই বাড়তে থাকে তাঁদের সম্পর্কের গভীরতা। তারপর ৪ জুন ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখা যায় জুটিকে। কাজ নিয়ে ব্যস্ত থাকলেও এবার পরিবার পরিকল্পনায় মন দিয়েছেন ইয়ামি। তবে কাজ সেক্ষেত্রে বিন্দুমাত্র থেমে থাকেনি। এখনও পর্যন্ত ছবির প্রচারেই ব্যস্ত ইয়ামি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?