AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ, পিছিয়ে গেল যশের ‘টক্সিক’ রিলিজ, ‘ধুরন্দর ২’ মুক্তি পাবে তো?

মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাতের জেরে তৈরি হওয়া চরম অনিশ্চয়তার কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা। অন্যদিকে, এদিনই মুক্তি পাওয়ার কথা রণবীর সিংয়ের 'ধুরন্দর ২' ছবি। যে ছবি নিয়ে সিনেমহলে ছিল বেশ উত্তেজনা। 'টক্সিক' ছবির মতো কি, 'ধুরন্দর ২' এর মুক্তিও পিছিয়ে যেতে পারে? এই নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও বিবৃতি পেশ করা হয়নি 'ধুরন্দর' টিমের পক্ষ থেকে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ, পিছিয়ে গেল যশের 'টক্সিক' রিলিজ, 'ধুরন্দর ২' মুক্তি পাবে তো?
| Updated on: Mar 04, 2026 | 12:13 PM
Share

বিশ্বজুড়ে যুদ্ধের দামামা আর রাজনৈতিক অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল দক্ষিণি সিনেমার পর্দায়। কন্নড় সুপারস্টার যশ অভিনীত মেগা প্রজেক্ট ‘টক্সিক’-এর মুক্তি স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘাতের জেরে তৈরি হওয়া চরম অনিশ্চয়তার কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা। অন্যদিকে, এদিনই মুক্তি পাওয়ার কথা রণবীর সিংয়ের ‘ধুরন্দর ২’ ছবি। যে ছবি নিয়ে সিনেমহলে ছিল বেশ উত্তেজনা। ‘টক্সিক’ ছবির মতো কি, ‘ধুরন্দর ২’ এর মুক্তিও পিছিয়ে যেতে পারে? এই নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও বিবৃতি পেশ করা হয়নি ‘ধুরন্দর’ টিমের পক্ষ থেকে।

কেন পিছল মুক্তি? আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসার কথা ছিল এই ছবিটির। কিন্তু ৪ মার্চ একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নির্মাতারা জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে মুক্তির তারিখ পিছিয়ে জুন মাসে নিয়ে যাওয়া হয়েছে।

Raj (9)

কী বলা হয়েছে বিবৃতিতে?

“আমরা ‘টক্সিক’ ছবিটিকে বিশ্বজনীন দর্শকদের কথা মাথায় রেখে কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি করেছি। বছরের পর বছর হাড়ভাঙা খাটুনির পর ১৯ মার্চ এটি আপনাদের সামনে আনার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা আমাদের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই এই ছবি বিশ্বের প্রতিটি প্রান্তের দর্শকের কাছে পৌঁছাক, যা এই মুহূর্তে সম্ভব নয়।” যশের এই সিনেমাটি পিছিয়ে যাওয়ায় বক্স অফিসে বড়সড় রদবদল ঘটতে চলেছে। মার্চ মাসে রণবীর সিং-এর ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)-এর সাথে ‘টক্সিক’-এর এক বিশাল টক্কর হওয়ার কথা ছিল।

Follow Us
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
'বার্নল লাগিয়ে জ্বালিয়ে দেবে! এ কেমন মুখের ভাষা?', কমিশনকে তোপ মমতার
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
SC যে এই অর্ডার দেবে, বিগত দিনেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল: বিকাশ
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'হারবে তৃণমূল', দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
'পাশ' করলেই ভোটের লাইনে
'পাশ' করলেই ভোটের লাইনে
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
২৭ এপ্রিলের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় ২৯ তারিখে ভোটে ছাড়!
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
বাংলার SIR-এ আর্টিকল ১৪২ প্রয়োগ করল সুপ্রিম কোর্ট, ঠিক কী বলা হল রায়ে
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়