AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়ির সোফা কি নোংরা হয়েছে? দামী ড্রাই ক্লিনিং ছাড়াই নতুনের মতো উজ্জ্বল করার সহজ দাওয়াই

পরিষ্কার করার শুরুতে একটি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সোফার কোণগুলি ভালো করে পরিষ্কার করে নিন। যদি ভ্যাকুয়াম ক্লিনার না থাকে, তবে একটি শুকনো নরম ব্রাশ বা শুকনো কাপড় দিয়েও ধুলো ঝেড়ে নিতে পারেন। ধুলোবালি পুরোপুরি দূর করা গেলেই পরবর্তী ধাপগুলো সহজ হবে।

বাড়ির সোফা কি নোংরা হয়েছে? দামী ড্রাই ক্লিনিং ছাড়াই নতুনের মতো উজ্জ্বল করার সহজ দাওয়াই
| Updated on: Apr 16, 2026 | 6:24 PM
Share

আমাদের বাড়ির সবথেকে বেশি ব্যবহৃত আসবাবটি হলো সোফা। আর সেই কারণেই ধুলোবালি বা খাবারের দাগ সবথেকে বেশি এখানেই পড়ে। ঘরকে সুন্দর দেখাতে সোফা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। প্রফেশনাল ড্রাই ক্লিনিংয়ের পেছনে হাজার হাজার টাকা খরচ না করে কীভাবে ঘরেই সোফাকে নতুনের মতো করে তুলবেন, জেনে নিন তার সুলুকসন্ধান।

ফেব্রিক বা কাপড়ের সোফার ভাঁজে প্রচুর ধুলো জমে থাকে। পরিষ্কার করার শুরুতে একটি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সোফার কোণগুলি ভালো করে পরিষ্কার করে নিন। যদি ভ্যাকুয়াম ক্লিনার না থাকে, তবে একটি শুকনো নরম ব্রাশ বা শুকনো কাপড় দিয়েও ধুলো ঝেড়ে নিতে পারেন। ধুলোবালি পুরোপুরি দূর করা গেলেই পরবর্তী ধাপগুলো সহজ হবে।

সোফার জেদি দাগ দূর করতে কুসুম কুসুম গরম জলে সামান্য মাইল্ড সাবান বা লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার একটি পরিষ্কার নরম কাপড় সেই জলে ডুবিয়ে ভালো করে নিঙড়ে নিন। দাগ ধরা জায়গাগুলিতে আলতো হাতে ঘষুন। মনে রাখবেন, সরাসরি বেশি জল ব্যবহার করবেন না, এতে সোফার ভেতরের ফোম নষ্ট হতে পারে। দাগ উঠে গেলে একটি শুকনো কাপড় দিয়ে জায়গাটি মুছে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিন।

দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় সোফা থেকে ভ্যাপসা বা বিটকেল গন্ধ বের হতে থাকে। এই দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা দারুণ কাজ করে। সোফার ওপর সামান্য বেকিং সোডা ছড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এরপর ভ্যাকুয়াম ক্লিনার বা শুকনো কাপড় দিয়ে সোডা ঝেড়ে ফেলুন। এতে সোফা দুর্গন্ধমুক্ত হওয়ার পাশাপাশি অনেকটা জীবণুমুক্ত ও সতেজ দেখাবে।

সোফা পরিষ্কারের পর তা পুরোপুরি না শুকানো পর্যন্ত বসবেন না। সপ্তাহে অন্তত একদিন শুকনো কাপড় দিয়ে ধুলো ঝাড়লে সোফা দীর্ঘদিন নতুনের মতো থাকে।

Follow Us