AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

How To Reduce Belly Fat: জিম-ডায়েটের দিন ফুরিয়েছে, ঘরোয়া এই টোটকাতেই এক মাসে ৮ কেজি ওজন কমান

Easy weight loss tips: ওজন বাড়লে দেখতে খারাপ লাগে। আর তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে বিশেষ কিছু নিয়ম মেনে চলতেই হবে। ওজন বেড়ে যাওয়া অধিকাংশ মানুষেরই সমস্যা। বিশেষ করে পেটের মেদ। এই মধ্যপ্রদেশ ঝরিয়ে ফেলা সবচাইতে বেশি কষ্টের

How To Reduce Belly Fat: জিম-ডায়েটের দিন ফুরিয়েছে, ঘরোয়া এই টোটকাতেই এক মাসে ৮ কেজি ওজন কমান
বাড়িতে বানিয়ে খান এই পানীয়
| Edited By: | Updated on: Feb 08, 2024 | 8:15 AM
Share

ওজন বেড়ে যাওয়া বর্তমানে খুবই গুরুতর একটি সমস্যা। একই সঙ্গে আজকাল মানুষের রোজকার লাইফস্টাইলেও এসেছে অনেক পরিবর্তন। একটানা বসে কাজ, কোনও রকম শরীরচর্চা না করা, বেশি ক্যালোরির খাবার খাওয়া, পরিমাণে বেশি খাওয়া এসব কারণেই কিন্তু ওজন বাড়ে। সকলের হাতে পর্যাপ্ত সময়ও থাকে না খাবার বানানোর মত। সেই সঙ্গে যদি বাড়ির বাইরে সারাদিন কাটে তাহলে অনেকটা পরিমাণ খাবারও সঙ্গে রাখতে হয়। রোজ রোজ এই খাবার সঙ্গে রাখা সম্ভব নয়। খিদের মুখে কোনও কাজ হয় না। তখন হাতের সামনে যা থাকে তাই চালান হয়ে যায় মুখে। আর তাই বর্তমানে স্থূলতা খুব গুরুতর একট স্বাস্থ্য সমস্যা। দ্য ল্যানসেটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে দেশের ৪০ শতাংশ মহিলা এবং ১২ শতাংশ পুরুষ ওবেসিটির শিকার। উভয়ের ক্ষেত্রেই সবচেয়ে বেশি মেদ জমছে পেটে। একই সঙ্গে ডায়াবেটিস, ক্যানসার, হাই ব্লাডপ্রেশার, থাইরয়েড, হৃদরোগের ঝুঁকিও অনেক বাড়ছে।

ওজন বাড়লে দেখতে খারাপ লাগে। আর তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে বিশেষ কিছু নিয়ম মেনে চলতেই হবে। ওজন বেড়ে যাওয়া অধিকাংশ মানুষেরই সমস্যা। বিশেষ করে পেটের মেদ। এই মধ্যপ্রদেশ ঝরিয়ে ফেলা সবচাইতে বেশি কষ্টের। জিমে যেতে অনেকেই পছন্দ করেন না। কারণ জিম সকলের পক্ষে একটানা যাওয়া সম্ভব হয় না। আবার অনেকেই জিমে যাওয়ার মত সময়ও পান না। তবে শুধু ডিম করলেই হবে না তার সঙ্গে ডায়েটও মেনে চলতে হবে। তবে সবথেকে ভাল রোজ শরীরচর্চা চালিয়ে যাওয়া। রোজ নিয়ম করে হাঁটতে যান, বাড়িতেই ফ্রি হ্যান্ড এক্সসারসাইজ করুন আর মেপে খাবার খান। তাহলে শরীর থাকবে সুস্থ, নিজেও কাজ করার অনেক এনার্জি পাবেন।

একই সঙ্গে বাড়িতে বানিয়ে নিন বিশেষ এই পানীয়। এই পানীয়তে শরীর যেমন সুস্থ থাকে তেমনই মেদও ঝরবে। এক চামচ জোয়ান, মেথি, মৌরি, জিরে, ধনে একগ্লাস জলে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে তা ছেঁকে নিয়ে খালি পেটে খেতে হবে। এতে শরীর থাকবে সুস্থ। আর এই জল ফুটিয়ে ছেঁকেও খেতে পারেন। এতেও কিন্তু বেশ ভাল কাজ হবে।

Follow Us