AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Benefits of Cinnamon: গরম জলে এই প্রাকৃতিক উপাদান মিশিয়ে খেলে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, ডায়াবেটিসের সম্ভাবনা…

দারুচিনিতে থাকা অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর পাশাপাশি গ্লুকোজ নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে। 

Benefits of Cinnamon: গরম জলে এই প্রাকৃতিক উপাদান মিশিয়ে খেলে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, ডায়াবেটিসের সম্ভাবনা...
| Edited By: | Updated on: Oct 30, 2021 | 2:39 PM
Share

দারুচিনি রান্নাঘরের একদম সাধারণ মশলা। এটা তার মিষ্টি স্বাদ এবং দারুন গন্ধের জন্য পরিচিত। কিন্তু আপনি কি জানেন যে এক গ্লাস জলে এক চিমটি দারুচিনি যোগ করলে তা শরীরে ইনসুলিন সংবেদনশীলতা এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে? দারুচিনির জল যা দারুচিনি চা নামেও পরিচিত তা ওজন কমাতে সাহায্য করতে পারে এবং প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

সিলন দারুচিনি তার স্বাস্থ্য এবং শক্তিশালী ঔষধি সুবিধার জন্য পরিচিত।  এই কারণেই এই মশলাটি বিভিন্ন রোগ নিরাময় এবং চিকিৎসা শাস্ত্রে বেশ কয়েকটি প্রাচীন ওষুধে ব্যবহৃত হয়েছে।

জলের মধ্যে দারুচিনির কাঠি মিশিয়ে খেলে তা শরীর থেকে বিষাক্ত পদার্থের পাশাপাশি অতিরিক্ত চিনি বের করে দিতে সাহায্য করে, যা রক্তে শর্করাকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া গরম জলে দারুচিনি যোগ করলে তা শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে। এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা কমানোর সঙ্গেও সরাসরি যুক্ত। যা কার্ডিয়াক রোগ এবং স্ট্রোকের ঝুঁকি প্রতিরোধ করে।

Benefits of Cinnamon

এগ্রিকালচারাল রিসার্চ ম্যাগাজিনে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, প্রতিদিন আপনার ডায়েটে মাত্র ১ গ্রাম দারুচিনি যোগ করলে ইনসুলিন সংবেদনশীলতা বাড়তে পারে। এমনকি এই পদ্ধতিতে টাইপ-২ ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করা যেতে পারে।

দারুচিনিতে থাকা অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর পাশাপাশি গ্লুকোজ নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে।  প্রকৃতপক্ষে, আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় অল্প পরিমাণে দারুচিনি যোগ করা ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে। এর পাশাপাশি আমাদের হজম যাতে আরও ভাল হয় সে বিষয়েও সাহায্য করে। এছাড়া, শরীর থেকে বিষাক্ত পদার্থগুলি বের করে দেওয়া, ঘুমের পরিমান বাড়িয়ে দেওয়া এসবের মাধ্যমে আমাদের বিপাকের মাত্রাকে বাড়িয়ে তুলতে পারে।

দারুচিনি দিয়ে একটি সাধারণ ডিটক্স জল তৈরি করতে, একটি কাচের পাত্রে এক লিটার জল নিন, এতে ১ ইঞ্চির একটি দারুচিনি স্টিক এবং ২ থেকে ৩ টি লেবুর টুকরো যোগ করুন। এটা সারারাত এই অবস্থায় রেখে দিন। পরের দিন এটা অল্প অল্প করে খেতে থাকুন।

অন্য উপায়ে, ২ কাপ জল নিন এবং সেটা ভাল করে ফুটিয়ে নিন। এই জলটি একটি গ্লাসে ঢেলে এবং ২ চিমটি দারুচিনি যোগ করুন। এবার খুব ভাল করে সেটাকে মিশিয়ে নিন। যদিও, আপনার ডায়েটে নতুন কিছু যোগ করার আগে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।

আরও পড়ুন: Haldi Water: নিয়মিত হলুদ-জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে! এছাড়া রয়েছে হাজারো গুণ

আরও পড়ুন: Weight Loss Tips: ওজন কমানোর জন্য দিনের শুরু করুন এই পানীয়গুলির মাধ্যমে, এগুলো আপনার স্বাস্থ্যও ভাল রাখবে…

Follow Us