AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Healthy Food: আপনাকে কোনও কারণে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে? তাহলে সঙ্গে ভুলেও খাবেন না এইসব খাবার

Healthy Food: এমন কিছু খাবার রয়েছে যা শরীর খারাপ বা বিশেষ করে জ্বরের সময় খেলে হিতে বিপরীত হতে পারে। তাই কোন সব খাবার এড়িয়ে চলা ভাল? রইল টিপস।

Healthy Food: আপনাকে কোনও কারণে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে? তাহলে সঙ্গে ভুলেও খাবেন না এইসব খাবার
| Edited By: | Updated on: Aug 21, 2024 | 1:47 AM
Share

এখন বর্ষাকাল। একবার বৃষ্টিতে ভিজলেই হয়েছে আর কি! দুম করে জ্বর আসা তো অবধারিত। তবে দু’দিন অন্তর জ্বর নয় ঠান্ডা লাগা যেন লেগেই আছে। আর সঙ্গে সঙ্গে শুরু হয় প্যারাসিটামল খাওয়া। রোজ রোজ ওষুধ খেতে কারই বা ভাল লাগে! কিন্তু রোজের অনিয়মেই শরীরে বাসা বাঁধে নানা অসুখ। ডায়াবিটিস, কোলেস্টেরল, থাইরয়েড, গ্যাস-অম্বল রয়েছে আরও নানা রোগ। তবে ওষুধ খাওয়া কমাতে চাইলে এই বর্ষায় নিজেকে ফিট রাখার দায়িত্ব কিন্তু আপনার নিজের। আর তার জন্য রোজের তালিকায় রাখতে হবে এমন কিছু খাবার যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে। আবার এমন কিছু খাবার রয়েছে যা শরীর খারাপ বা বিশেষ করে জ্বরের সময় খেলে হিতে বিপরীত হতে পারে। তাই কোন সব খাবার এড়িয়ে চলা ভাল? রইল টিপস।

দুগ্ধজাত খাবার: দুধ শরীরের জন্য উপকারী এবং স্বাস্থ্যকর। তবে অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে সেই সময় দুধ না খাওয়াই ভাল। এতে ওষুধের কার্যক্ষমতা কমে। দুধে থাকা ক্যালশিয়াম শরীরে বেশ কিছু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমিয়ে দেয়।

উচ্চ অ্যাসিডযুক্ত খাবার: আঙুর-মুসাম্বির মতো সাইট্রাস ফল, সোডাযুক্ত পানীয়, বা টমেটোতে উচ্চ মাত্রায় অ্যাসিড থাকে। এই সব খাবার শরীরে বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক ওষুধের শোষণে বাধা দেয়। তবে যদি একান্তই খেতে হয়, তা হলে ওষুধ খাওয়ার দু’ঘণ্টা আগে বা ছ’ঘণ্টা পরে খাওয়াই ভাল।

অ্যালকোহলজাতীয় পানীয়: কোনও ওষুধ চললে সেই সময়ে অ্যালকোহল খেতে বারণ করে দেন চিকিৎসকরা। এটা শরীরের উপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। ওষুধ এবং অ্যালকোহল একসঙ্গে খেলে তার প্রভাব পড়ে লিভারের উপর। লিভারের বিভিন্ন সমস্যা জন্ম নেয় এর ফলে।

Follow Us
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি