Surya Shani Yuti 2024: পিতা-পুত্রের মিলনে ক্ষতির ঝড়ে ওলটপালট হতে পারে এই ৩ রাশির!
Zodiac Signs: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১১ ফেব্রুয়ারি শনি অস্ত যাচ্ছে, তারপর ১৩ ফেব্রুয়ারি সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এইভাবে, কুম্ভ রাশিতে সূর্য ও শনির একটি সংযোগ ১৪ মার্চ পর্যন্ত চলবে। শুধু তাই নয়, জ্যোতিষশাস্ত্রের হিসেব অনুযায়ী প্রায় ৩০ বছর পর কুম্ভ রাশিতে শনি ও সূর্যের মিলন ঘটতে চলেছে।

প্রতি মাসে এক একটি রাশি বদল করেন সূর্যদেব। সনাতন বৈদিকমতে, গ্রহ ও নক্ষত্ররা নিজ নিজ রাশি পরিবর্তন হয়, যা রাশির জাতক-জাতিকাদের ও গোটিা বিশ্বের উপর প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহরাজ সূর্য একটি নির্দিষ্ট সময়ের পরে তার রাশি পরিবর্তন করে। এক মাসে সূর্যের রাশি পরিবর্তনের জেরে বেশ কয়েকটি গ্রহের সঙ্গে মিলিত হয়। জানুয়ারির শেষে সূর্য তার পুত্র শনির সঙ্গেই মিলিত হতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১১ ফেব্রুয়ারি শনি অস্ত যাচ্ছে, তারপর ১৩ ফেব্রুয়ারি সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এইভাবে, কুম্ভ রাশিতে সূর্য ও শনির একটি সংযোগ ১৪ মার্চ পর্যন্ত চলবে। শুধু তাই নয়, জ্যোতিষশাস্ত্রের হিসেব অনুযায়ী প্রায় ৩০ বছর পর কুম্ভ রাশিতে শনি ও সূর্যের মিলন ঘটতে চলেছে। যার প্রভাব তিনটি রাশির জাতকদের ওপর বেশি দেখা যাবে।
কর্কট রাশি: কুম্ভ রাশিতে শনি ও সূর্যের মিলনের কারণে এই রাশির জাতক-জাতিকাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। শারীরিক চাপের পাশাপাশি মানসিক চাপও বাড়বে। জাতকের জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। এছাড়া স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে এই সময়। অসাবধানতার কারণে অর্থের ক্ষতিও হতে পারে আপনার।
সিংহ রাশি: শনি ও সূর্যের মিলনের কারণে এই রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। চাকরিজীবীদের সহকর্মীদের কাছ থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যবসায় লাভ কম হতে পারে, যার জেরে আর্থিক অবস্থা দুর্বল থাকবে। দাম্পত্য জীবনেও অশান্তির ছায়া থাকবে। বিনা কারণে কারওর সঙ্গে সম্পর্কে জড়াবেন না। কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন।
কুম্ভ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। কাজের চাপ অনেক থাকবে। কঠোর পরিশ্রম করেও সফলতা পাওয়া যাবে না। এই সময় অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। পরিবারের কোনও বিষয় নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে।
