AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Magh Purnima 2024: ১৩ বছর পর মাঘী পূ্ণিমায় লক্ষ্মীযোগ! ধন-সম্পদে ফুলে ফেঁপে উঠবে এই ৪ রাশি

Zodiac Signs: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, মাঘ মাসের পূর্ণিমা তিথি পালন করা হলে, তা মাঘী পূর্ণিমা নামে পরিচিত। খনার বচনেও রয়েছে এই পূর্ণিমার উল্লেখ। এদিন লক্ষ্মী ও সত্যনারায়ণের পুজোও করা হয়। শুধু তাই নয়, এদিন বিশেষ কিছু নিয়ম মেনে চললে শ্রীহরিরও আশীর্বাদ পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে, প্রায় ১৩ বছর পর ২৪ ফেব্রুয়ারির দিন পালিত হচ্ছে, এবছরের মাঘা পূর্ণিমা।

Magh Purnima 2024: ১৩ বছর পর মাঘী পূ্ণিমায় লক্ষ্মীযোগ! ধন-সম্পদে ফুলে ফেঁপে উঠবে এই ৪ রাশি
| Updated on: Feb 23, 2024 | 12:51 PM
Share

হিন্দুদের কাছে তো বটেই, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, মাঘ মাসের পূর্ণিমা তিথি পালন করা হলে, তা মাঘী পূর্ণিমা নামে পরিচিত। খনার বচনেও রয়েছে এই পূর্ণিমার উল্লেখ। এদিন লক্ষ্মী ও সত্যনারায়ণের পুজোও করা হয়। শুধু তাই নয়, এদিন বিশেষ কিছু নিয়ম মেনে চললে শ্রীহরিরও আশীর্বাদ পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে, প্রায় ১৩ বছর পর ২৪ ফেব্রুয়ারির দিন পালিত হচ্ছে, এবছরের মাঘা পূর্ণিমা। এই বি্শেষ পূর্ণিমার দিনে ঘটতে চলেছে বেশ কিছু বিরল যোগও।

জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গল গ্রহ মকর রাশিতে অবস্থান করবে, যা রুচক যোগ গঠন করতে চলেছ। এছাড়া মাঘ পূর্ণিমায় রুচক যোগের সংঘটন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার মাঘ পূর্ণিমায় অনেক দুর্লভ যোগের মিলন তৈরি হয়েছে। পাশাপাশি মঙ্গল ও শুক্রের মিলন ঘটায় লক্ষ্মী যোগও তৈরি হয়েছে। একই সময়ে, সূর্যদেব কুম্ভ রাশিতে অবস্থান করবে, চন্দ্রদেব সিংহ রাশির সপ্তম ঘরে অবস্থান করবে। আগামী ২৪ ফেব্রুয়ারি বুধ ও সূর্য কুম্ভ রাশিতে থাকার কারণে বুধাদিত্য রাজযোগও তৈরি হচ্ছে এই সময়। এখানেই শেষ নয়, শনি তার আদি ত্রিভুজ রাশিতে থাকার কারণে শশ যোগ তৈরি হচ্ছে। মাঘী পূর্ণিমায় বিরলতম যোগ তৈরির হওয়ায় ভাগ্যের চাকা বদলে যেতে চলেছে এই ৪ রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

মাঘ পূর্ণিমার পর শিক্ষাক্ষেত্রে অনেক ভালো পরিবর্তন আসতে চলেছে। শিক্ষা জীবনেও আসবে বদল। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও দারুণ সাফল্য পাবেন। বিরল যোগ ও মাঘী পূর্ণিমায় প্রেম জীবনও খুব ভাল হতে চলেছে। সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা পেতে পারেন এই সময়। মানসিকভাবেও খুব শক্তিশালী থাকবেন এই দিনে।

মিথুন রাশি

মাঘ পূর্ণিমার চন্দ্রের প্রভাবে বহুগুণ সুখের বন্যা বইবে। এই সময়ে পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ থাকবে। এছাড়াও আত্মবিশ্বাসও থাকবে তুঙ্গে। শুধু তাই নয়, ভাই ও বোনদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেতে পারেন। এই সময়ের মধ্যে ভ্রমণের সুযোগ আসতে পারে। গোপন শত্রুদের থেকে একটু নিরাপদ থাকার চেষ্টা করুন।

সিংহ রাশি

মাঘ পূর্ণিমায় চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধি দেখতে পাবেন। স্বভাবেও আসবে বদল। স্বাস্থ্যেও পরিবর্তন দেখা যেতে পারে। এইসময় জ্ঞান সঠিকভাবে ব্যবহার করে কর্মজীবন ও শিক্ষাক্ষেত্রে উন্নতি দেখতে পারেন। ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে অনেক ভাল সুযোগ পেতে পারেন। তাতে বেশ লাভবানও হবেন আপনি।

তুলা রাশি

মাঘ পূর্ণিমায় আপনার ইচ্ছা পূরণ হতে পারে। এই সময়ে কর্মজীবনের সঙ্গে সম্পর্কিত যে সিদ্ধান্তই নেবেন তাতে আপনার ভাল ফল পেতে পারেন। কেরিয়ারেও বেশ উন্নতি হবে আপনার। উচ্চশিক্ষায় দুর্দান্ত সাফল্য অর্জনের শক্তিশালী সম্ভাবনা রয়েছে এই সময়।

Follow Us