AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধর্মতলার ট্রামে সাই পল্লবী, পার্ক স্ট্রিটে পা পড়বে বিজয়-সাইয়ের…

শহরে শুটিং করছেন পরিচালক মণি রত্নম। তাঁর ছবিতে অভিনয় করার জন্য বিজয় সেতুপতি থেকে সাই পল্লবীর মতো নামী তারকারা রয়েছেন শহরে। বুধবার ভোরবেলা থেকে শুটিং ছিল শহরের বিভিন্ন লোকেশনে। মহাকরণ সংলগ্ন রাস্তায় শুটিং হচ্ছিল। সেখানে সাইকে স্কুটি চালিয়ে শট দিতে দেখা গেল।

ধর্মতলার ট্রামে সাই পল্লবী, পার্ক স্ট্রিটে পা পড়বে বিজয়-সাইয়ের...
| Updated on: Jul 29, 2026 | 6:17 PM
Share

শহরে শুটিং করছেন পরিচালক মণি রত্নম। তাঁর ছবিতে অভিনয় করার জন্য বিজয় সেতুপতি থেকে সাই পল্লবীর মতো নামী তারকারা রয়েছেন শহরে। বুধবার ভোরবেলা থেকে শুটিং ছিল শহরের বিভিন্ন লোকেশনে। মহাকরণ সংলগ্ন রাস্তায় শুটিং হচ্ছিল। সেখানে সাইকে স্কুটি চালিয়ে শট দিতে দেখা গেল।

তার কিছুটা পরে ধর্মতলার ট্রাম ডিপোতে শুটিং। পরিচালক শহরের রাস্তায় ভিড়ের তোয়াক্কা না করেই শুটিং করছেন। কলকাতায় অনুরাগীরা যে ঘিরে ধরছেন সাইকে তা নিয়ে নায়িকার সেরকম বিরক্তি নেই। কুমোরটুলিতে শুটিংয়ের ফাঁকে তিনি সেলফি তুলেছেন অনুরাগীদের সঙ্গে। ট্রামে একটা শট দিলেন সাই। সেই ছবি রইল টিভি নাইন বাংলার পাঠকদের জন্য।

এদিন প্রিন্সেপ ঘাটে হল শুটিং। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই শুটিং চলছিল। এটি তামিল ছবি। বলিউডের ছবির জন্য অনেক সময়ে পার্ক স্ট্রিটের বিখ্যাত কেক শপে শুটিং হয়েছে। বিজয়-সাইয়ের ছবির শুটিংও হবে সাহেবপাড়ায়। দিন দশেক শুটিং চলবে শহরে। ছবিতে গান তৈরি করছেন এ আর রহমান। তাঁর গানের সঙ্গে কলকাতা শহরকে কেমন দেখতে লাগে, তা দেখার জন্য অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।

২০০৪ সালে পরিচালক তৈরি করেছিলেন ‘যুবা’ ছবিটি। সেই ছবির জন্যও কলকাতা শহরে শুটিং করেছিলেন মণি রত্নম। অভিষেক বচ্চন, অজয় দেবগণ, বিবেক ওবেরয়, রানি মুখোপাধ্যায়, করিনা কাপুর, এষা দেওল ছিলেন ছবিটিতে। হাওড়া ব্রিজে সেই ছবিরও শুটিং হয়েছিল। তাই বলা হচ্ছে, মণি রত্নম তাঁর পছন্দের লোকেশনে শুটিংয়ে ফিরলেন।

Follow Us