AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana Money: ‘একটু দেরি হলেও…’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় কথা বললেন বিধায়ক

Annapurna Yojana in Bengal: সূত্রের খবর, একাধিক সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়। খোঁজখবর নেন বিধায়ক নিজে। সেখানে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খতিয়ান বিধায়কের কাছে তুলে ধরেন সরকারি আধিকারিকরা। আগামীতে যাতে সমস্ত পরিষেবা আরও সুষ্ঠভাবে দেওয়া সম্ভব হয় সেই বিষয়ে দিক নির্দেশনাও দেওয়া হয়।

Annapurna Yojana Money: ‘একটু দেরি হলেও…’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় কথা বললেন বিধায়ক
চাপানউতোরের মধ্যে কী বলছেন বিধায়ক? Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 29, 2026 | 6:22 PM
Share

বনগাঁ: বনগাঁ এসডিও অফিসে অন্নপূর্ণা যোজনা থেকে ১২৫ দিনের কাজ নিয়ে হয়ে গেল বড় বৈঠক। উপস্থিত খোদ বাগদার বিধায়ক সোমা ঠাকুর। ছিলেন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অন্যান্য পদাধিকারীরাও। এসডিও অফিসের আরণ্যক সভাকক্ষে দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। 

সূত্রের খবর, একাধিক সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়। খোঁজখবর নেন বিধায়ক নিজে। সেখানে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খতিয়ান বিধায়কের কাছে তুলে ধরেন সরকারি আধিকারিকরা। আগামীতে যাতে সমস্ত পরিষেবা আরও সুষ্ঠভাবে দেওয়া সম্ভব হয় সেই বিষয়ে দিকনির্দেশনাও দেওয়া হয়। এদিনের বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক বলেন, “একশোদিনের কাজটা নতুন রূপে এসেছে। মাঠে ময়দানে কীভাবে কাজটা সামালানো হবে তা নিয়ে আলোচনা হয়েছে। অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, আয়ুষ্মান ভারত নিয়ে কাজ কীভাবে এগোচ্ছে তা নিয়ে আলোচনা হয়। বনগাঁয় অন্নপূর্ণা যোজনার কাজ ভালোই এগিয়েছে।” 

এরপরই অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ উঠতেই সোমা ঠাকুর বলেন, “কেউ যদি আবেদন করতে দেরি করে বা ভুল করে সেই দায় তো সরকারের নয়। সেই জন্য আবেদন যখন করা হচ্ছে তা ঠিকঠাকভাবে করতে বলা হচ্ছে। অনেকের রিজেক্ট হয়েছে। এখন সার্ভে করে দেখতে হবে তাঁরা আসলে কেন রিজেক্টেড। সংশ্লিষ্ট মহিলার স্বামী বা তিনি নিজে কোনও সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন কিনা সেটা দেখতে হবে।” যদিও এরপরই এক প্রকার আশ্বাসের সুরেই বলেন, “যাঁরা প্রাপ্য তাঁদেরই টাকা ঢুকবে। সবটা নিয়েই কাজ হচ্ছে। এখনও যাঁরা পাননি তাঁদের বলব একটু দেরি হলেও যোগ্য প্রাপক হলে তাঁরা অবশ্যই টাকা পাবেন।”  

Follow Us