AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

11 year old girl physically harassed: ভুলিয়ে নিয়ে গেল কিশোরী, ১১ বছরের নাবালিকাকে অটোয় ‘ধর্ষণ’ নাবালকের!

11 year old girl physically harassed: মূল অভিযুক্ত এক নাবালক একটি অটোর মধ্যে নাবালিকাকে ধর্ষণ করে। নাবালিকার অভিযোগ, কাউকে কিছু বললে ফল ভাল হবে না বলে তাকে হুমকি দেয় অভিযুক্তরা। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসে ওই নাবালিকা। বাড়িতে এসে বাবা-মাকে সব জানায়।

11 year old girl physically harassed: ভুলিয়ে নিয়ে গেল কিশোরী, ১১ বছরের নাবালিকাকে অটোয় 'ধর্ষণ' নাবালকের!
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Updated on: Jul 16, 2024 | 7:05 PM
Share

মুম্বই: সিনেমাতেও বোধহয় এমন হয় না। ১১ বছরের নাবালিকাকে ভুলিয়ে নিয়ে গেল এক কিশোরী। তুলে দিল এক নাবালকের হাতে। তারপর ওই নাবালিকাকে অটোর মধ্যে ধর্ষণ করল ওই নাবালক। আরও কয়েকজন ‘পাহারা’ দিল। এমনই অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের থানে জেলার আম্বেরনাথে। অভিযোগের তদন্তে নেমে হতবাক পুলিশও। ধরা হয়েছে ৬ অভিযুক্তকে।

পুলিশ জানিয়েছে, ১১ বছরের ওই নাবালিকা রাস্তায় দাঁড়িয়েছিল। সেইসময় তার কাছে এসে ভাব জমায় ওই কিশোরী। কিছুটা দূর যাবে জানিয়ে নাবালিকাকে সঙ্গ দেওয়ার কথা বলে। নাবালিকা তার সঙ্গে চলতে শুরু করে। কিছুটা দূরে অন্য অভিযুক্তরা অপেক্ষা করছিল।

মূল অভিযুক্ত এক নাবালক একটি অটোর মধ্যে নাবালিকাকে ধর্ষণ করে। নাবালিকার অভিযোগ, কাউকে কিছু বললে ফল ভাল হবে না বলে তাকে হুমকি দেয় অভিযুক্তরা। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসে ওই নাবালিকা। বাড়িতে এসে বাবা-মাকে সব জানায়।

তারপরই ওই নাবালিকার বাবা-মা পুলিশে অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পকসো আইনের ধারাও যোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত নাবালক-সহ মোট ৬ জনকে ধরা হয়েছে। তার মধ্যে চারজন নাবালক। চার জনের মধ্যে রয়েছে ওই কিশোরীও। ৬ অভিযুক্তের মধ্যে ২ জন সাবালক। অম্বরনাথ থানার ইন্সপেক্টর জগন্নাথ কলস্কার জানিয়েছেন, ২ সাবালক অভিযুক্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। ৪ নাবালক অভিযুক্তকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন