AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিকা দেবে না বলেছে কেন্দ্র, ভ্যাকসিন সঙ্কটে অভিযোগ দিল্লির

উপ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি ফের কেন্দ্রকে চিঠি লিখে টিকা প্রার্থনা করেছেন।

টিকা দেবে না বলেছে কেন্দ্র, ভ্যাকসিন সঙ্কটে অভিযোগ দিল্লির
ফাইল চিত্র
| Updated on: May 17, 2021 | 5:37 PM
Share

নয়া দিল্লি: দেশে ভ্যাকসিন (COVID Vaccine) সঙ্কট। একাধিক রাজ্যে পর্যাপ্ত টিকার জোগান নেই। খাস রাজধানীতেও টিকা নেই। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জানিয়েছেন, তাদের হাতে যে পরিমাণ টিকা রয়েছে, তাতে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের বড়জোর আর ৩ দিন করোনা টিকা দেওয়া যাবে। তার বেশি নয়। উপ মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র জানিয়েছে তারা আর করোনা টিকা এ মাসে দিতে পারবে না। পাশাপাশি তিনি এ-ও জানান, তরুণদের জন্য কোভ্যাক্সিন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।

১৩ মে দিল্লি জানিয়েছিল, হাতে যা টিকা আছে তা বয়স্কদের লাগবে। তাই কেন্দ্রের কাছে টিকা আবেদন করেছিল কেজরীবালের সরকার। তার উত্তরে কেন্দ্র জানিয়েছে, দিল্লি ৪৫ ঊর্ধ্বদের জন্য ৩ লক্ষ ৮৩ হাজার ভ্যাকসিন পাবে। কিন্তু ১৮-৪৪ বছর বয়সীদের জন্য এখনই ভ্যাকসিন পাবে না। উপ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি ফের কেন্দ্রকে চিঠি লিখে টিকা প্রার্থনা করেছেন।

এর সঙ্গে দুই সংস্থা, সেরাম ও ভারত বায়োটেকের ভ্যাকসিন অ্যালোকেশনের তথ্য জনসমক্ষে আনার আবেদন করেছেন তিনি। সিসোদিয়া বলেন, “আমাদের জানা উচিত ১৮ থেকে ৪৪ বছর বয়সী কত মানুষ ভ্যাকসিন পেয়েছেন, আর ৪৫ ঊর্ধ্ব কতজন ভ্যাকসিন পেয়েছেন।” উল্লেখ্য ভারতে এ পর্যন্ত মোট করোনা টিকা পেয়েছেন ১৮ কোটি ২৯ লক্ষেরও বেশি মানুষ। এর মধ্যে রাজধানীতে ভ্যাকসিনের প্রথম ডোজ় পেয়েছেন ৩৫ লক্ষেরও বেশি মানুষ। বঙ্গে এই সংখ্যাটা ৮৮ লক্ষ ৫০ হাজার।

আরও পড়ুন: ‘রোজ দেশি গোমূত্র পান করি, তাই আমার করোনা নেই’, দাওয়াই প্রজ্ঞা ঠাকুরের

Follow Us
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?