AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Illegal Fire Crackers: অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩, আহত ৭

Illegal Fire Crackers: জানা গিয়েছে, এলাকার একটি বাড়িতে এই অবৈধ বাজি কারখানাটি চলছিল। বাজি তৈরিতে নিয়ম বহির্ভূতভাবে বেআইনি রাসায়নিক ব্যবহার করা হতো। তা থেকেই আগুন লাগার ঘটনা বলে মনে করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল কর্মী, ফরেন্সিক টিম।

Illegal Fire Crackers: অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩, আহত ৭
বিস্ফোরণস্থল। Image Credit: ANI
| Updated on: Sep 28, 2024 | 10:05 PM
Share

হরিয়ানা: অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এখনও অবধি ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৭ জন আহত। শনিবার হরিয়ানার সোনিপতে এই ঘটনা ঘটেছে। ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুযায়ী, নিহত তিনজনের দেহ একেবারে ঝলসে গিয়েছে। আহতরাও মারাত্মকভাবে জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

জানা গিয়েছে, এলাকার একটি বাড়িতে এই অবৈধ বাজি কারখানাটি চলছিল। বাজি তৈরিতে নিয়ম বহির্ভূতভাবে বেআইনি রাসায়নিক ব্যবহার করা হতো। তা থেকেই আগুন লাগার ঘটনা বলে মনে করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল কর্মী, ফরেন্সিক টিম।

সোনিপতের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ জিত সিং সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে, “ঘটনাস্থল থেকে আমরা বিস্ফোরক উদ্ধার করেছি। কয়েকজন বলছিলেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পেয়েছেন। এফএসএল টিম দেখছে বিষয়টি।” বাড়ির মালিকের খোঁজে তল্লাশি চলছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?