Train derailed: অসমে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি বগি, শিয়ালদহ স্টেশনে হেল্পলাইন ডেস্ক
Express derailed in Assam: এক্সপ্রেসটি লাইনচ্যুত হওয়ার পরই যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দেন রেলের আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনা ঘটল, রেলের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিগারু (অসম): অসমে লাইনচ্যুত হল কলকাতা-সাইরং এক্সপ্রেস। বুধবার সকাল সাতটা নাগাদ অসমের ডিগারুতে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হয়ে কামরাগুলি হেলে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এক্সপ্রেসটি লাইনচ্যুত হওয়ার পরই যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দেন রেলের আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনা ঘটল, রেলের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা সংবাদসংস্থা ANI-কে বলেন, “আজ সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ডিগারু রেলস্টেশনে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি কোচ লাইনচ্যুত হয়। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।”
বিস্তারিত আসছে…
