Woman died after car fell into gorge: স্টিয়ারিংয়ে যুবতী, রিল করতে ব্যস্ত বন্ধু, মুহূর্তে ৩০০ ফুট খাদে গাড়ি
Woman died after car fell into gorge: ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ির চালকের আসনে বসে রয়েছেন বছর তেইশের শ্বেতা দীপক সুরওয়াসে। তাঁর বছর পঁচিশের বন্ধু সুরজ সঞ্জু মুলে ভিডিয়ো তুলছেন। মুহূর্তের মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা।

ঔরঙ্গাবাদ(মহারাষ্ট্র): গাড়ির স্টিয়ারিংয়ে এক যুবতী। গাড়িটি পিছন দিকে যাচ্ছিল। সেই ভিডিয়ো করছিলেন এক যুবক। আচমকা গতিবেগ বাড়ল গাড়ির। মুহূর্তে সব শেষ। ৩০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ল গাড়ি। মৃত্যু হল ওই যুবতীর। দুর্ঘটনাটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সুলিভঞ্জন পাহাড়ে ঘটেছে। মৃত যুবতীর নাম শ্বেতা দীপক সুরওয়াসে। বন্ধুর সঙ্গে ওই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন তিনি।
বন্ধু সুরজ সঞ্জু মুলের সঙ্গে সোমবার সুলিভঞ্জন পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন শ্বেতা। সেখানেই গাড়ি চালানো শিখছিলেন। গাড়ির চালকের আসনে শ্বেতা। বাইরে থেকে ভিডিয়ো করছিলেন সঞ্জু। দুর্ঘটনার মুহূর্তের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
#BREAKING : Woman Reverses Car Off Maharashtra Cliff, Falls 300 Feet, Dies 23 year old Shweta Survase resident of Sambhaji Nagar died driving a car for making reels on Dutt Dham Temple hillock on the way to Ellora caves. She is seen reversing the white car despite not knowing… pic.twitter.com/8IzcVWqbOY
— upuknews (@upuknews1) June 18, 2024
ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়িটি ধীরে ধীরে পিছন দিকে নিয়ে যাচ্ছিলেন শ্বেতা। গভীর খাদ থেকে ৫০ মিটার দূরে ছিল গাড়িটি। ক্রমশ পিছন দিয়ে নিয়ে যাওয়ার সময় গাড়ির গতিবেগ আচমকা বেড়ে যায়। গাড়ি থামাতে তখন ‘ক্লাচ, ক্লাচ’ বলে চিৎকার শুরু করেন শ্বেতার বন্ধু। কিন্তু, কোনও কাজ হয়নি। সঞ্জু দৌড়ে গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু, তাঁর চেষ্টা ব্যর্থ হয়।

গাড়ি দুর্ঘটনায় মৃত শ্বেতা দীপক সুরওয়াসে
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি পিছতে পিছতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্বেতার। ভিডিয়োর জন্য এভাবে পাহাড়ের উপর গাড়ি চালানো শেখা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। প্রসঙ্গত, সুলিভঞ্জন পাহাড়ে বেড়াতে আসেন বহু পর্যটক।
