AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raghav Chadha to Join BJP: বিরাট ঘোষণা, বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা-হরভজন সিং সহ ৭ সাংসদ

Raghav Chadha-BJP: জল্পনায় ইতি। আম আদমি পার্টির হাত ছাড়লেন রাঘব চাড্ডা। যোগ দিচ্ছেন বিজেপিতে। তিনি ছাড়াও আরও দুই আপ সাংসদ বিজেপিতে যোগ দেবেন। নিজেই সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন রাঘব চাড্ডা। 

Raghav Chadha to Join BJP: বিরাট ঘোষণা, বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা-হরভজন সিং সহ ৭ সাংসদ
বিজেপিতে যোগ দিচ্ছেন রাঘব চাড্ডা।Image Credit: PTI
| Updated on: Apr 24, 2026 | 5:05 PM
Share

নয়া দিল্লি: সমস্ত জল্পনায় ইতি। আম আদমি পার্টি (Aam Aadmi Party)-র হাত ছাড়লেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপ ছেড়ে তিনি যোগ দিচ্ছেন বিজেপি (BJP)-তে। রাঘব ছাড়াও প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং(Harbhajan Singh)-ও বিজেপিতে যোগ দিচ্ছেন। আরও পাঁচ আপ সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন। নিজেই সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন রাঘব চাড্ডা।  সম্প্রতিই রাঘবকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেয় আম আদমি পার্টি। তাঁকে যাতে বলতে না দেওয়া হয়, তার অনুরোধও করা হয়েছিল।

এ দিন দিল্লিতে আপ সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাঘব চাড্ডা। তিনি জানান যে আম আদমি পার্টি ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেবেন। তাঁর সঙ্গে রাজ্যসভায় আপের দুই তৃতীয়াংশ সাংসদও বিজেপিতে যোগ দেবেন। এরা হলেন হরভজন সিং, স্বাতী মালিওয়াল, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, রাজিন্দর গুপ্তা ও বিক্রম সাহনি। বর্তমানে রাজ্যসভায় আপের ১০ জন সাংসদ রয়েছে। রাঘবের দাবি, ৭ জন সাংসদই যোগ দিচ্ছেন বিজেপিতে।

রাঘব বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যসভায় আম আদমি পার্টির দুই তৃতীয়াংশ সাংসদ সংবিধানের বিধান প্রয়োগ করে বিজেপির সঙ্গে নিজেদের সংযুক্ত করব।”

আম আদমি পার্টি ছাড়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন যে রক্ত-ঘাম দিয়ে যে দলের জন্য পরিশ্রম করেছিলেন, তা নিজেদের নীতি থেকে সরে এসেছে। রাঘব বলেন, “আম আদমি পার্টির জন্য আমি নিজের যৌবনের ১৫ বছর দিয়েছি। এই দল আজ তার নীতি, মূল্যবোধ থেকে সরে এসেছে। এখন এই দল দেশের স্বার্থে নয়, বরং ব্যক্তিগত স্বার্থে কাজ করছে। বিগত কিছু বছর ধরে আমার মনে হচ্ছিল যে ভুল দলে আমি সঠিক ব্যক্তি। তাই আজ, আমরা ঘোষণা করছি যে আমি আপ থেকে দূরত্ব তৈরি করছি এবং জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।”

প্রসঙ্গত, দ্রব্য়মূল্য বৃদ্ধি থেকে বিমানবন্দরে সস্তায় খাবার উপলব্ধ, ৩০ মিনিটের ডেলিভারি বন্ধের দাবি, মোবাইল রিচার্জের দাম কমানো- জনগণের নানা ইস্যু নিয়ে সংসদে সরব হয়েছিলেন রাঘব চাড্ডা। হঠাৎ আম আদমি পার্টির তরফে ঘোষণা করা হয় যে রাঘব চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরানো হচ্ছে। তাঁকে যাতে সংসদে বলার জন্য সময় না দেওয়া হয়, সেই অনুরোধও করা হয়। এরপরই প্রকাশ্যে আসে আপ-রাঘবের দ্বন্দ্ব।

রাঘব চাড্ডা সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে প্রশ্ন করেছিলেন যে জনগণের ইস্যু সংসদে তুলে ধরে কি দোষ করেছেন? পাল্টা আক্রমণ করে আম আদমি পার্টির তরফে বলা হয় যে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কথা বলতে ভয় পান রাঘব।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?