AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CJP Abhijeet Dipke: প্রতিবাদ কর্মসূচির আগে কিছুক্ষণের জন্য আটক অভিজিৎ দীপকে

CJP Protest: গান্ধী জয়ন্তীতে সিজেপি-র প্রস্তাবিত আন্দোলনের একদিন আগে এই ঘটনাটি ঘটে। সিজেপি আগেই ঘোষণা করেছে, এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আন্দোলেন নামবে তারা। তবে মুম্বই পুলিশ এই প্রস্তাবিত আন্দোলনের অনুমতি দেয়নি।

CJP Abhijeet Dipke: প্রতিবাদ কর্মসূচির আগে কিছুক্ষণের জন্য আটক অভিজিৎ দীপকে
অভিজিৎ দীপকেImage Credit: PTI
| Updated on: Oct 02, 2026 | 9:31 AM
Share

মুম্বই: ২ অক্টোবর প্রতিবাদ কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (CJP)। তার আগে কিছুক্ষণের জন্য আটক করা হল সিজেপি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke)। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের মেরিন ড্রাইভে প্লাকার্ড হাতে দেখা যায় তাঁকে। সেখান থেকেই দীপকেকে আটক করা হয়।

পুলিশের দাবি, দীপকে বেশ কয়েকজন সমর্থককে নিয়ে মেরিন ড্রাইভে প্লাকার্ড হাতে জড় হয়েছিলেন মেরিন ড্রাইভে। সেখানে পৌঁছয় পুলিশের একটি দল। পুলিশ ভ্যানে দীপকেকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। তবে মুম্বই পুলিশ দীপকেকে আটক করার কথা অস্বীকার করেছে।

জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ তিনি মেরিন ড্রাইভে উপস্থিত ছিলেন। যেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। এদিকে দীপকের দাবি, এক মহিলা পুলিশ আধিকারিক তাঁকে এক কাপ চা খাওয়ার জন্য তাঁকে সঙ্গে যেতে বলেন। তারপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চলে যেতে বলা হয়।

দীপকের দাবি, থানায় তাঁকে চা দেওয়া হয়নি এবং এই পুরো ঘটনাটির উদ্দেশ্য ছিল তাঁর সময় নষ্ট করা। থানা থেকে ফিরে দীপকে চেম্বুরের আম্বেদকর হস্টেলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

গান্ধী জয়ন্তীতে সিজেপি-র প্রস্তাবিত আন্দোলনের একদিন আগে এই ঘটনাটি ঘটে। সিজেপি আগেই ঘোষণা করেছে, এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আন্দোলেন নামবে তারা। তবে মুম্বই পুলিশ এই প্রস্তাবিত আন্দোলনের অনুমতি দেয়নি। শিবাজী পার্কে জমায়েতের ওপর বিধিনিষেধ রয়েছে। পুরসভার অনুমতি মেলেনি থাকায় ও জরুরি পরিষেবার গাড়ি চলাচলের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কার কথা জানিয়ে এই অনুমতি বাতিল করা হয়েছে।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে