AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কমব্যাট মিশনে বায়ুসেনার পাইলটের মৃত্যু

সকালের এই দুর্ঘটনার কথা আজ অর্থাৎ বুধবার বিবৃতি প্রকাশ করে জানিয়েছে বায়ুসেনা।

কমব্যাট মিশনে বায়ুসেনার পাইলটের মৃত্যু
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Mar 17, 2021 | 3:45 PM
Share

নয়া দিল্লি: কমব্যাট ট্রেনিং মিশনে দুর্ঘটনায় প্রাণ হারালেন বায়ুসেনার পাইলট। সকালের এই দুর্ঘটনার কথা আজ অর্থাৎ বুধবার বিবৃতি প্রকাশ করে জানিয়েছে বায়ুসেনা। একটি বিমানঘাঁটি থেকে কমব্যাট ট্রেনিংয়ের জন্য উড়ে যাচ্ছিল বিমানটি। তখনই দুর্ঘটনায় মৃত্যু হয় ক্যাপ্টেন এ গুপ্তা। বিবৃতিতে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এই ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার কারণ তদন্ত করার জন্য কোর্ট অব ইনকোয়ারি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সুরক্ষা ও গোপনীয়তা রক্ষায় দুর্ঘটনাস্থান সম্পর্কে বায়ুসেনার তরফে কিছু না জানানো হলেও বলা হয়, আজ সকালে এয়ারবেস থেকে কমব্যাট ট্রেনিংয়ের সময় উড়ানের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। মাঝ আকাশে উড়তেই মিগ-২১ বিসন বিমান( MiG-21 Bison aircraft)-টি দুর্ঘটনার সম্মুখীন হয়।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে ভারতীয় বায়ু সেনার তরফে টুইট করে বলা হয়, “দুর্ঘটনায় গভীর শোকহত ভারতীয় বায়ু সেনা এবং মৃতের পরিবারের পাশে দাঁড়ানো হবে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?